রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

tanker carrying lpg caught fire in Sagardighi

রাজ্য | জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে এলপিজি ট্যাঙ্কার, স্তব্ধ যান চলাচল 

AD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাগরদিঘির বাসিন্দারা। আজ দুপুর নাগাদ হঠাৎই ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি এলপিজি ভর্তি ট্যাঙ্কারের চালকের ক্যাবিনে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা, সাগরদিঘি থানার পুলিশ এবং দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এলপিজি  বোঝায় একটি গ্যাস ট্যাঙ্কার বহরমপুরের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। পথে খাবার খেতে ট্যাঙ্কার চালক সাগরদিঘি-মোড়গ্রাম এলাকায় গাড়িটিকে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে একটি হোটেলে খেতে যান। 

এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কার চালকের কেবিন থেকে আগুন বার হতে দেখা যায়। দ্রুত সেই আগুনের লেলিহান শিখা  ট্যাঙ্কারের পিছনের অংশে ছড়িয়ে পড়তে থাকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কাছেই একটি পুকুর এবং বড় একটি দোকান রয়েছে। ওই দোকান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত রঘুনাথগঞ্জ থেকে দমকলের ইঞ্জিনও চলে আসে। সকলের সহযোগিতায় আগুন ক্যাবিন থেকে ট্যাঙ্কারের মূল অংশে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের দুটি লেনে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। তার ফলে ১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।  

সাগরদিঘি থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ট্যাঙ্কারটিতে এলপিজি ভর্তি ছিল। কোনওভাবে ট্যাঙ্কার চালকের ক্যাবিন থেকে গ্যাস বোঝাই অংশে আগুন ছড়িয়ে পড়লে ওই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটত এবং সেক্ষেত্রে আশেপাশের বড় অংশের ক্ষতির সম্ভাবনা ছিল। কিভাবে ওই গ্যাস বোঝাই ট্যাঙ্কারটিতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া