শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। মন্দিরে বেশিরভাগ জায়গায় সূর্যের চিহ্ন বা প্রতীক পূজিত হয়। এমনকী ভারত বিখ্যাত কোনারকের সূর্য মন্দিরেও সূর্য দেবতার কোনও মূর্তি নেই।
কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুন্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির।
অমৃতকুন্ড সূর্য মন্দিরের সেবাইত সুমন চ্যাটার্জী বলেন, 'আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু বছর আগে তিনি যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি স্বপ্ন দেখেন গ্রামের 'দেবপুকুরে' সূর্য দেবতার মূর্তি রয়েছে। এরপর দেবতার আদেশে তিনি সেই মূর্তি তুলে এনে গ্রামে সুদৃশ্য পাথরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।'
তবে সময়ের আঁচড় লেগে বিক্রমাদিত্যের নির্মিত সেই মন্দির এখন আর দেখা যায় না। স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে অন্য একটি মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। সুমন বলেন, 'রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। তাই প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই মন্দিরে সূর্য দেবতার অভিষেক করে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।'
তিনি জানান, 'এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।'
গ্রামের প্রচলিত ধারণা রয়েছে যেহেতু সূর্যদেব অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন, তাই ওই গ্রামে কেউ ঘোড়ায় চড়ে ঢুকতে বা ঘুরতে পারেন না। সুমন বলেন, 'এই ধারণা ভ্রান্ত প্রতিপন্ন করার জন্য অনেকেই ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ঘোরার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।'
গ্রামের বাসিন্দাদের দাবি, অত্যন্ত প্রাচীন এবং দামি মূল্যবান পাথরে নির্মিত এই মন্দিরের মূর্তি। তাই মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য ব্যবস্থা নিক প্রশাসন। এর পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাটি যাতে পর্যটনস্থল হিসেবে রাজ্যে পরিচিতি পায়, তার দাবিও রেখেছেন স্থানীয় বাসিন্দারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার