বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ২৫Riya Patra
অরিন্দম মুখার্জি: দু’ বছর আগে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। গর্ব করেছিলেন আত্মীয়-স্বজনেরা। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। এবার ফের তাক লাগিয়ে দিল তার ফলাফল। দেবদত্তা মাঝি। ২০২৩-এ মাধ্যমিকে রাজ্যে প্রথম হওয়ার পর, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন)-এর রাজ্য ভিত্তিক তালিকায় প্রথম পুরুলিয়ার আশরা থানার জামবাদ গ্রামের মেয়ে দেবদত্তা মাঝি।
জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ে কোল ঘেঁষে জামবাদ গ্রামের অতি সাধারণ পরিবারের মেয়ে দেবদত্তা। ছোট থেকেই সে পড়াশোনা মনযোগী, মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত। মাধ্যমিকের সাফল্যের পর, এবার সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়ে রাজ্যের নাম এবং জেলার নাম উজ্বল করেছে সে। মাধ্যমিকে দেবদত্তা ইংরেজিতে ১০০, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০ , ভূগোলে ১০০ জীবন বিজ্ঞানে ১০০, বাংলাতে আটানব্বই এবং ইতিহাসে ৯৯ পেয়েছিল।
দেবদত্তা মাঝির বাবা জয়ন্ত কুমার মাঝি ও মা শেলি দা কর্মসূত্রে কাটোয়ায় থাকেন। দেবদত্তা মা-বাবার কর্মসূত্রের কারণে কাটোয়ার দুর্গাদাসী চৌধরানী গার্লস হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল।
রাজ্যের মধ্যে এবারেও সে প্রথম। পরপর দু’বার সেরার সেরা হয়ে খুশি অবশ্যই, তবে এবার লক্ষ্য উচ্চ মাধ্যমিক। এতদিন সময় দিয়েছে প্রবেশিকা পরীক্ষার জন্য। উচ্চমাধ্যমিকেও ভাল ফল করতে চায় সে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার