বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দীর্ঘ ৬৬ বছর পর এই সমবায় সমিতিতে ক্ষমতা হারাল এসইউসিআই, জিতল কারা?

Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সামনেই  বিধানসভার নির্বাচন। তার আগে চলছে জেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির নির্বাচন। বুধবার সমবায় নির্বাচন হল জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর বৈদ্যেরচক সমবায় সমিতিতে। মোট ৯ টি আসনে এই নির্বাচন হয়। আর নির্বাচনের ফলাফলে দেখা যায় সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছেন। এসইউসিআই -এর হাতে দীর্ঘ ৬৬ বছর এই সমবায় পরিচালনার দায়িত্ব ছিল। বুধবারের ভোটের পর দেখা গিয়েছে সেই দায়িত্ব হারিয়েছে বামপন্থী এই দলটি। 

এদিনের ভোটে গন্ডগোলের আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিজয়ী তৃনমূল কংগ্রেসের সদস্যরা হলেন, মোজাম্মেল খান,জালালউদ্দিন ঘরামি, শাজাহান বৈদ্য,শামসুদ্দিন ঢালি, সুকুমার মন্ডল,শাজাহান গাজী, সাধন শিকারি, জরিনা ঘরামি ও আজমিরা গাজী। জয় লাভের হওয়ার পরে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজীর নেতৃত্বে বিজয় উৎসবে সামিল হন বিজয়ী সদস্যরা।

এবিষয়ে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজী বলেন, 'মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়ন দেখে এসইউসিআইয়ের হাতে থাকা সমবায় তৃণমূলের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। আমরা এই সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়ন ও গ্রামের উন্নয়ন করে যাব। আমাদের পাশে আমাদের বিধায়ক গনেশ মণ্ডল আছেন'।

জয়ী সদস্যদের এদিন শুভেচ্ছা জানিয়েছেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া