বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করা হল। আগে থেকেই এবারের বাজেটে ডিএ বাড়বে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেইমতো রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ। এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি বর্ধিত ডিএ নিয়ে ঘোষণা করেন। ১ এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর করা হল।
বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সেখানে থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হল। তারা এবার থেকে ১৮ শতাংশ করে পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা আগে থেকেই বাজেটে ডিএ নিয়ে আশাবাদী ছিলেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক হল ৩৫ শতাংশ। সেটা পুরোটা দেওয়ার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই নিয়ে বহুদিন ধরে চলেছে বহু আন্দোলন। তবে এবার তাদের সকলের মুখে হাসি ফুটল।
২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই হিসাবে এই বাজেট রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট। ২০২৬ সালে হবে ভোট অন অ্যাকাউন্ট। বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও ছিলেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। জাতীয় স্তরে যেখানে বেকারত্বের হার ৯.০৫ শতাংশ। সেখানে বাংলায় বেকারত্বের হার ৩ শতাংশ কম। এর পিছনে রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রে।
তবে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করছিল রাজ্য সরকার। সেইমতো চলতি বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে ফুটল হাসি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দিল রাজ্য সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার