শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক পাঁচজন। ঘটনাটি ঘটেছে সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়া এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন। আসে সিতাই থানার পুলিশ। পরে আটক পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়া এলাকায় প্রচার করা হয় মাত্র ৫০টাকা ভিজিটে বেঙ্গালুরুর চিকিৎসককে দেখানোর সুযোগ রয়েছে। সেই অনুযায়ী এলাকার মানুষ প্রচার গাড়িতে ৫০টাকা ভিজিট দিয়ে নাম লেখান। তারপর শোনা যায়, তারা এক একজনের থেকে ভিজিট হিসেবে এক একরকম টাকা নিয়েছে। সেইসঙ্গে জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নত যন্ত্রপাতিও থাকবে। এভাবে কয়েকশ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি দেখে অনেকের সন্দেহ হয়। শেষপর্যন্ত গ্রামবাসীরা গিয়ে দেখেন অত্যাধুনিক চিকিৎসার জন্য কোনও যন্ত্রপাতি নেই। নেই কোনও বেঙ্গালুরু ফেরত চিকিৎসক।
ভিজিট দিয়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা-সহ পাঁচজনকে আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে উত্তেজিত জনতার থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী দীপক কুমার দাস জানান, 'ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল বেঙ্গালুরু থেকে চিকিৎসক আসবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নত যন্ত্রপাতিও থাকবে। সেই হিসেবে অগ্রিম ভিজিট বাবদ লোকজন ৫০ টাকা করেও দিয়েছিলেন। কিন্তু বুধবার তাদের কথামতো সেখানে সেরকম কিছুই ছিল না। জানতে পারা গিয়েছে, ভিজিট বাবদ এরা একজনের থেকে এক একরকম ভাবে টাকা নিয়েছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার