শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা বিজেপির শিক্ষক নেতা। প্রতারিত মহিলারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রামে। অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস। তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনের সময় থেকে তিনি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবতোষ দাসের বাড়ি, সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রামে। গত বছর লোকসভা নির্বাচনের আগে থেকে গোটা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের প্রতিবাদ আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। ওই আন্দোলনে দেখা গিয়েছিল ভবতোষকেও। স্থানীয় দুলদুলি হাই স্কুলের শিক্ষক হিসেবে পরিচিত থাকায় খুব সহজেই সেই আন্দোলনও সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।
অভিযোগ, মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তুলেছেন। বছর ঘুরলে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর গ্রামের মহিলারা তাঁর কাছে টাকা চাইতে যান। অভিযোগ, বিভিন্ন অছিলয় তাঁদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। টাকা ফেরতের জন্য তিনি দিনের পর দিন দিতে থাকেন। অবশেষে গ্রামের প্রতারিত মহিলারা ভবতোষের বিরুদ্ধে জোটবদ্ধ হতে থাকেন। অভিযোগ, ভবতোষ তখন তাদের পুলিশের ভয় দেখাতে থাকেন।
তারই মধ্যে আচমকা গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা হয়ে গিয়েছেন। বাড়িতে ঝুলছে তালা। টাকা ফেরতের দাবিতে বুধবার গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ প্রামাণিক বলেন, 'সন্দেশখালি আন্দোলনে ভবতোষ অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন। পরে আমরা জানতে পারলাম, নানা প্রলোভন দিয়ে তিনি গ্রামের মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।'
অভিযুক্ত ভবতোষ দাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ভাই বলরাম দাস বলেন, 'ঠিক কী ঘটনা ঘটেছে, আমি ভিতরের বিষয়বস্তু জানি না। তাই আমি বিশেষ কিছু বলতে পারব না।' বিজেপির রাজ্য কমিটির নেতা রতিকান্ত ঢালি বলেন, 'ভবতোষ স্কুলে শিক্ষকতা করেন। তিনি আমাদের দলের কেউ নন। রেখা পাত্রের সঙ্গে থাকতেন কিনা আমি বলতে পারব না। তাঁর স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্যই এসব অভিযোগ তুলছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার