রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How Nose picking is related to alzheimer's disease doctors warn lif

স্বাস্থ্য | ঘন ঘন নাক খোঁটার অভ্যাস? ডেকে আনতে পারে মারাত্নক রোগ, সতর্কবার্তা বিজ্ঞানীদের

নিজস্ব সংবাদদাতা | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: নাক সুড়সুড় করলেই আর নিয়ন্ত্রণে থাকে না হাত? নাক খোঁটার এই অভ্যাস বয়সকালে ডেকে আনতে পারে মহাবিপদ। এমনিই ইঙ্গিত মিলেছে এক গবেষণায়। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, নাক খোঁটার অভ্যাস থেকে দেখা দিতে পারে স্মৃতিলোপ বা অ্যালঝাইমার্স! অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় এবং ক্লেম জোনস সেন্টার ফর নিউরোবায়োলজি অ্যান্ড স্টেম সেল রিসার্চের গবেষকরা জানিয়েছেন, নাকের মাধ্যমে একটি বিশেষ ব্যাকটেরিয়া মাথায় প্রবেশ করতে পারে, যা ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্সের মতো রোগ সৃষ্টি করে।


গবেষণায় বলা হয়েছে, আমাদের নাকে এক ধরনের রিসেপ্টর থাকে যা ঘ্রাণ নিতে সাহায্য করে। এই রিসেপ্টরগুলি সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। যখন কোনও ক্ষতিকর ব্যাকটেরিয়া নাকে প্রবেশ করে, তখন এই রিসেপ্টরগুলি সেই ব্যাকটেরিয়াকে মস্তিষ্কে পৌঁছে দেয়। এই ব্যাকটেরিয়া মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে এবং ধীরে ধীরে অ্যালঝাইমার্সের দিকে এগিয়ে নিয়ে যায়।

বিজ্ঞানীরা আরও জানান, ক্ল্যামাইডিয়া নিউমোনি নামের একটি ব্যাকটেরিয়া এই ঘটনার জন্য দায়ী। তাঁরা প্রমাণ পেয়েছেন, এই জীবাণু নাকের ভিতরে থাকা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছতে পারে। এই স্নায়ুটি থেকেই ঘ্রাণের অনুভূতি তৈরি হয়। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে গন্ধের অনুভূতি কমে আসা অ্যালঝাইমার্স রোগের অন্যতম লক্ষণ।

বিজ্ঞানীদের দাবি, এই জীবাণুর আক্রমণে মস্তিষ্কের কোষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আর তার থেকেই শুরু হয় স্মৃতিলোপ। বিজ্ঞানীদের আশা এই গবেষণা অ্যালঝাইমার্স প্রতিরোধের নতুন পথ দেখাতে পারে। তাই নাক খোঁটার অভ্যাস ত্যাগ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা এই রোগ থেকে দূরে থাকার অন্যতম উপায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া