শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঠান্ডায় ধরে রাখা যাচ্ছে না কলম, পরীক্ষাকেন্দ্রে লাগানো হল রুম হিটার

Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হাড়হিম করা ঠান্ডায় দার্জিলিংয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করা হল হিটারের ব্যবস্থা। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। কলকাতায় যেখানে লোকে শীতের জামাকাপড় ধীরে ধীরে তুলে রাখতে শুরু করেছেন, সেখানে দার্জিলিংয়ে বর্তমান তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় কাবু পরীক্ষার্থীরাও। পরীক্ষার্থীদের স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রে লাগানো হল রুম হিটার। 

পরীক্ষার্থীদের সুবিধার্থে দার্জিলিংয়ের যে সমস্ত উঁচু এলাকায় পরীক্ষাকেন্দ্র হয়েছে সেখানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে ঠান্ডার জন্য তাদের পরীক্ষা দিতে অসুবিধা না হয়। সোমবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় সুখিয়া পোখরি হাইস্কুল ও মানেভঞ্জন হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা করা হয়েছিল। 

তবে মঙ্গলবার ফের তাপমাত্রা আগের থেকে কমে যাওয়ায় পাহাড়ের প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে হিটারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি রুমে আলাদা আলাদা রুম হিটারের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনই ঠান্ডায় ছাত্র-ছাত্রীদের শারীরিক অবস্থার অবনতি যাতে না হয় সেই দিকেও বিশেষ নজরদারি চালানো হয়েছে।

এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তৎপর হয়েছে প্রশাসন। কার্শিয়াং ডিভিশনের জঙ্গল ঘেঁষা এলাকা ও যেখানে হাতির হানা হতে পারে বলে আশঙ্কা রয়েছে সেই এলাকাগুলি থেকে বিশেষ সরকারি বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীদের আবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া