শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কম পয়সায় খাটিয়ে নিচ্ছে ঠিকাদার। ন্যায্য মজুরি না পেলে কাজ করব না। মঙ্গলবার সকালে এই দাবি তুলে আসানসোল স্টেশনে কাজ বন্ধ করে দিলেন স্টেশনে কর্মরত রেলের ঠিকাদার সংস্থার শ্রমিকরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার সংস্থা মাসে মাত্র ৯ হাজার টাকা দিয়ে তাঁদের দিয়ে রেললাইন থেকে প্ল্যাটফর্ম সব পরিষ্কার করিয়ে নিচ্ছে। এই টাকায় সংসার চলছে না। ফলে মাসিক বেতন কম করেও ১২,০০০ টাকা দিতে হবে।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন আসানসোল। বহু দূরপাল্লার গাড়ি এই স্টেশনে যেমন থামে তেমনি এই স্টেশন ব্যবহার করে দেশের বহু জায়গায় যাওয়ার জন্য ট্রেন ধরা যায়। প্রতিদিন যাত্রীদের ভিড়ে গমগম করে স্টেশন চত্বর। স্বাভাবিকভাবেই কর্মীদের এই কর্মবিরতির জেরে যেমন রেল দপ্তর সমস্যায় পড়েছে তেমনি সমস্যায় নিত্যযাত্রীরা। স্টেশনের যত্রতত্র ছড়িয়ে আছে ময়লা।
কর্মীদের দাবি, বেতন ছাড়াও তাঁদের মাসে চারদিন ছুটি দিতে হবে। দিতে হবে পিএফ ও ইএসআই। আন্দোলনরত শ্রমিক মলয় রজক দাবি করেন, রেলের এক পদস্থ কর্তা বলেছিলেন তাঁদের বেতন কম করে মাসিক ১৫,০০০ টাকা হওয়া উচিত। অথচ এই কথা কেউ কর্ণপাত করছে না। কাজ পাওয়ার জন্য ঠিকাদার কম টাকায় এই কাজ ধরেছে। যার জন্য শোষিত হচ্ছেন শ্রমিকরা। ঠিকাদার এবিষয়ে শ্রম কমিশনের কোনও নিয়ম মানছেন না বলে অভিযোগ শ্রমিকদের। তাঁদের স্পষ্ট বার্তা, দাবি না মানা পর্যন্ত কোনও কাজ হবে না।
বিষয়টি নিয়ে আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানান, রেল নিজেদের কর্মী দিয়ে কাজ চালাচ্ছে। যদি ঠিকাদার সংস্থা এটা মিটিয়ে নিতে না পারে তাহলে রেল আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ কোনোভাবেই বন্ধ রাখা যাবে না।নজরে কলকাতার সরকারি স্বাস্থ্য পরিষেবা, স্টেট লেভেল গ্ৰিভান্স সেলের বৈঠকে আলোচনায় উঠল কী কী?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার