শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের লাভপুরে মহোৎসবের প্রসাদ খাওয়ার পর পেটের রোগে আক্রান্ত হয়েছেন তিনটি গ্রামের শতাধিক মানুষ। গ্রামবাসীদের দাবি, আক্রান্তের সংখ্যাটা ১২০০-র কাছাকাছি। অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। গ্রামে চালু করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার লাভপুরের বড়গোগা গ্রামে এক পুজোর আয়োজন করা হয়েছিল। যেখানে মহোৎসবের আয়োজন করা হয়। ছোটগোগা, বড়গোগা ও হাজিডাঙ্গা গ্রামের শ'য়ে শ'য়ে মানুষ এই মহোৎসবের প্রসাদ খেতে আসেন।
রাত হলেই শুরু হয় সমস্যা। অনেকের বমি, পেট ব্যথা ও বারবার মলত্যাগের উপসর্গ দেখা দিতে শুরু করে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাঁদের দ্রুত লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালেই চিকিৎসকরা ওই তিনটি গ্রামে গিয়ে মেডিক্যাল ক্যাম্প চালু করেন এবং গ্রামবাসীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
গ্রামবাসীদের দাবি, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ জন। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩০০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, এখনও পর্যন্ত সব রোগীর অবস্থাই স্থিতিশীল এবং আতঙ্কের কিছু নেই।
এমন ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। কী কারণে এত মানুষ একসঙ্গে পেটের রোগে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। খাবারে কোনও দূষণ ছিল কিনা, তা যাচাই করতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার