শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এক সময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত তদন্তের ক্ষেত্রে তাঁদের দক্ষতার জন্য। মঙ্গলবার আবারও তদন্তের ক্ষেত্রে নিজেদের অনন্যতা এবং ক্ষুরধার বুদ্ধিমত্তার নিদর্শন রাখলেন কলকাতা পুলিশের অফিসাররা।
মঙ্গলবার রাজ্য বিধানসভার লবি থেকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের খোয়া যাওয়া দামি আইফোন চুরি যাওয়ার মাত্র ১ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই সেই ফোন খুঁজে বিধায়কের হাতে তুলে দিলেন কলকাতা পুলিশ আধিকারিকেরা।
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিধানসভায় ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। অধিবেশন শুরুর আগে লবির সোফাতে বসে কয়েকজন সহকর্মীর সাথে গল্প করছিলেন হুমায়ুন। হঠাৎই সেই সময় বিধানসভার অধিবেশন শুরু হওয়ার 'বেল' পড়ে যাওয়াতে হুমায়ুন তড়িঘড়ি সোফা ছেড়ে বিধানসভার অভ্যন্তরে চলে যান। তারপরই হুমায়ুনের খেয়াল হয়, নিজের আইফোনটি সোফাতেই ফেলে এসেছেন। দ্রুত সেখানে পৌঁছে হুমায়ুন নিজের ফোনটি আর খুঁজে পাননি।
হুমায়ুন বলেন, 'এরপরই ঘটনাটি আমি বিধানসভায় কর্তব্যরত মার্শালদেরকে জানাই। তারা সিসিটিভি ফুটেজ দেখলেও কিছু করতে পারেনি। এর কিছুক্ষণ পরই বিধানসভায় এসে উপস্থিত হন হেয়ার স্ট্রিট থানার কয়েকজন আধিকারিক।'
হুমায়ন বলেন ,'আমার আইফোন ১৩ মডেলটিতে যে সিম কার্ড রয়েছে সেটির নম্বর আমি ২০০৫ সাল থেকে ব্যবহার করছি। তবে ফোনটি গত তিন বছর ধরে ব্যবহার করছি। ওই ফোনটিতে আমার প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হঠাৎই ফোনটি খোয়া যাওয়াতে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলাম।'
হুমায়ুন জানান, 'ফোনটিতে আমার ফেসলক করা ছিল। তার ফলে যে ব্যক্তি ফোনটি নিয়েছিল সে কিছুতেই ফোনটি খুলতে পারেনি। ওই ব্যক্তি আমার নম্বরে আসা ফোন রিসিভ করে কথা বলছিল না।'
হুমায়ুন কবীর জানান, 'কলকাতা পুলিশের এক আধিকারিক আমার কাছ থেকে আইফোনে থাকা নম্বরটি নেওয়ার পর তাঁরা ফোনটি ট্র্যাক করতে শুরু করেন। ফোনটি আমার হাতছাড়া হওয়ার মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে কলকাতা পুলিশের আধিকারিকেরা আমার হাতে আমার ফোন ফিরিয়ে দেন। আমাকে জানানো হয়েছে কলকাতার কিড স্ট্রিটের কোনও এক ব্যক্তি বিধানসভার লবি থেকে আমার ফোনটি চুরি করেছিল। সেই ব্যক্তিকেও পুলিশ ধরেছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার