শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ১৬ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার! রামপুরহাটের ঘটনায় চাঞ্চল্য, নাশকতার ছক?

Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। জানা গিয়েছে, একটি ট্রাক আটক করে প্রায় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে রামপুরহাট থানার অন্তর্গত মংসুবা মোড় এলাকায় এক ১৬ চাকার বিরাট ট্রাক আটক করা হয়। পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। জানা গিয়েছে, প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে, মোট ১৬,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে।

 

তদন্ত চলাকালীন দেখা যায়, বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে। পাশাপাশি গাড়ির কাগজপত্র, কর চালান এবং যাত্রা সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে তদন্তে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিশাল পরিমাণ ওই বিস্ফোরক অবৈধভাবে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কন্দাপুর মন্ডলের কোনাপুর থেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, ‘বালাজি এন্টারপ্রাইজ’ নামের কোনও কোম্পানির তরফে এই বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাংলায় পাঠানো হয়েছিল।

 

গাড়িটি যাচ্ছিল ঝাড়খণ্ডের দেওঘরের সিরসিয়ার উদ্দেশে। কিন্তু ওই বিপুল পরিমাণ বিস্ফোরক গাড়ি থেকে নামানোর কথা ছিল বাংলাতেই। কিন্তু এই ঘটনার পিছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই, ট্রাকচালক এবং তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৩(২)/৩১৭(২) এবং ৯(বি)(ii) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে। অভিযুক্তদের জেরা করে সেই ঘটনারই তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া