শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অবশেষে পুলিশের জালে। পুলিশের জালে পড়েছে তার এক শাগরেদও। উত্তরপ্রদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ট্র্যানজিট রিমান্ডে মঙ্গলবার তাকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আনা হয়েছে। সব মিলিয়ে সন্তোষ খুনে এখনও পর্যন্ত পুলিশ মোট ছ'জনকে গ্রেপ্তার করতে পেরেছে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি বিকালে নৈহাটির গৌরীপুর এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হয়েছেন। দুষ্কৃতীরা তাঁকে ইট দিয়ে থেঁতলে খুন করে বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় বিজেপি কর্মী রাজেশ সাউয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। রাতারাতি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় অজয় ঠাকুরকে। ঘটনার পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়, সন্তোষ খুনে জড়িত রয়েছে বিজেপি কর্মী রাজেশ সাউ ও তার দলবল। আবার বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল, খুনের ঘটনার পর তাঁদের দলের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নৈহাটিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক ও তার পাল্টা জবাব দিয়েছেন।
শাসক ও বিরোধীর অব্যাহত তরজার মধ্যেই পুলিশ প্রথমে অক্ষয় গণ নামে একজনকে গ্রেপ্তার করে। তারপর উত্তরপ্রদেশ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল সন্তোষ খুনের জড়িত রঞ্জিত সাউকে গ্রেপ্তার করে। তাদের দু'জনকে জেরা করে পুলিশ মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছেলে আকাশ ও উপেন তাঁতিকে গ্রেপ্তার করে।
সন্তোষ যাদব খুনের পর থেকে মূল অভিযুক্ত রাজেশ ও তার শাগরেদরা ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিল। তাদের ধরতে পুলিশ বিশেষ তদন্তকারী দল তৈরি করে। বিশেষ তদন্তকারী দলের সদস্যদের আবার চারটি দলে ভাগ করা হয়। তার মধ্যে দুটো দলকে ভিন রাজ্যে পাঠানো হয়। তাঁরা নিজেদের পুলিশ পরিচয় গোপন করে বিহারের বেগুসরাই ও উত্তরপ্রদেশের সিকন্দরপুরে তদন্তকারী অধিকারীরা দুষ্কৃতীদের ধরতে জাল পাতে। অবশেষে খুনের ঘটনার ১০ দিনের মাথায় উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ব্যারাকপুর পুলিশের সিটের দুই আধিকারিক অভিযান চালান। অবশেষে অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ সাউকে পুলিশ পাকড়াও করে। তার এক শাগরেদকেও গ্রেপ্তার করা হয়েছে।
সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ট্র্যানজিট রিমান্ডে পুলিশ ধৃত দু'জনকে ব্যারাকপুরে নিয়ে এসেছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার