শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জীবনের স্বপ্নপূরণের জন্য মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আমিনুল

Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক দিচ্ছে হরিহরপাড়া হাই স্কুলের ছাত্র আমিনুল শেখ। তাও আবার মায়ের কোলে চেপে। হরিহরপাড়ার ডলটনপুরের বাসিন্দা আমিনুলের মাধ্যমিকের আসন পড়েছে বারুইপাড়া হাইস্কুলে। মা এবং বন্ধুদের সঙ্গে টোটোয় চেপেই পরীক্ষা কেন্দ্রে আসছে সে। তারপর মায়ের কোলে করে পৌঁছে যাচ্ছে পরীক্ষার ঘরে এবং অন্যান্য সকল পরীক্ষার্থীর সঙ্গে একই ঘরে বসে পরীক্ষা দিচ্ছে সে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আমিনুলের বাবা এবং ছোট ভাই দু'জনেই বিশেষভাবে সক্ষম। কিন্তু সে নিজে সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনে সফল হওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছে। তার এই হার না মানা অদম্য ইচ্ছাকে অভিনন্দন জানিয়ে হরিহরপাড়া হাইস্কুলের  শিক্ষক স্বপনকুমার শাসমল বলেন, 'আমাদের স্কুলের ছাত্র আমিনুল জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। তার শরীরের নিচের অংশ দীর্ঘদিন ধরে অসাড় । কিন্তু তার হাতে কোনও সমস্যা নেই।  আমাদের স্কুলের সমস্ত পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে একের পর এক ক্লাসে উঠেছে। ওর প্রতি আমাদের শুভেচ্ছা রইল। আর ওকে দেখে অন্যান্যদের অনুপ্রাণিত হওয়া উচিত।' 

পরীক্ষা কেন্দ্রে যাতে ওই ছাত্রের কোনওরকম অসুবিধা না হয় সেই দিকে কড়া নজর রেখেছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। পাশাপাশি ছেলেকে কোলে করে মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় নিয়ে এসে গর্বিত আমিনুলের মাও। ছেলে যাতে ভালভাবে পরীক্ষা দিতে পারে, এখন সেই প্রার্থনাই করছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া