শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে আর কোনও দুশ্চিন্তা নয়। রাস্তায় আছে পরীক্ষা বন্ধু। তাঁরাই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। মাধ্যমিক পরীক্ষার জন্য অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
উত্তর ২৪ পরগনা চলতি বছর ৯৬ হাজার ৮৩৫ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। হাবড়া বিধানসভা এলাকায় হাবড়া পুরসভা ও কুমড়া, রাউতাড়া, পৃথিবা ও মছলন্দপুর -দুই মিলিয়ে চারটি পঞ্চায়েত এলাকায় পাঁচ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী রয়েছে। তাদের সুবিধার জন্য পুরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল ন'টা থেকে রাস্তায় থাকছেন 'পরীক্ষা বন্ধু'রা। তার জন্য হাবড়া শহরের মোট ৫০ জন স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। চার পঞ্চায়েত এলাকায় ২৫ জন করে আরও ১০০ জন পরীক্ষা বন্ধু রয়েছেন। তাঁরা বিশেষ পোশাক পরে পরীক্ষার্থীদের সাহায্য করতে রাস্তায় । পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে পরীক্ষা বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁরাই দায়িত্ব নিয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
পুরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ লোগো দিয়ে পরীক্ষা বন্ধুদের পোশাক দেওয়া হয়েছে। পোশাকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও লেখা রয়েছে। চটজলদি মোটরবাইক ও টোটো গাড়ি তাঁদের হেফাজতে থাকছে। পুলিশি সহযোগিতার জন্য হাবড়া থানার সঙ্গে পরীক্ষা বন্ধুদের সঙ্গে হাবড়া থানার জরুরি ফোন নম্বরও দেওয়া থাকছে। ১৪ মাস পর রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় আসেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। :পরীক্ষা বন্ধু'দের তিনি দায়িত্ব নিয়ে পরীক্ষার্থীদের সহযোগিতার কথা বলে গিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার