শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ১৬Kaushik Roy
অরিন্দম মুখার্জি
সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্কুল পড়ুয়াদের জীবনে এই পরীক্ষাটিকেই জীবনের প্রথম বড় পরীক্ষা বলে ধরা হয়ে থাকে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিত গিয়ে দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়ার অঞ্জলি সোরেন। দুর্ঘটনায় আহত হলেও, হার মানেনি সে। পায়ে স্টিলের রড বসানো অবস্থায়ও সাহসিকতা ও জেদের পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় অঞ্জলি। জানা গিয়েছে, পুরুলিয়ার লালি মোদী স্কুলের ছাত্রী অঞ্জলি। তার পরীক্ষা কেন্দ্র ছিল বলরামপুর ব্লকের পাথীডিহ গ্রামের চণ্ডীতলা শিক্ষা নিকেতনে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্রী। অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে স্টিলের রড বসানো হয়। ফলে স্বাভাবিকভাবে চলাফেরা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে, এই শারীরিক প্রতিবন্ধকতাও তাকে দমিয়ে রাখতে পারেনি। মাধ্যমিক পরীক্ষায় বসার জেদেই পুরুলিয়ার বুরডি গ্রাম থেকে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় সে। গুরুতর আহত অবস্থায় এতটা পথ পাড়ি দেওয়া তার পক্ষে কঠিন ছিল। তাই প্রশাসনের সহযোগিতায় বলরামপুর ব্লক থেকে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
শিক্ষা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রেও অঞ্জলির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তাকে বসার জন্য ফাউলার বেডের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে সে আরামদায়কভাবে পরীক্ষা দিতে পারে। বেডের সঙ্গে টেবিলের ব্যবস্থাও করা হয় এবং সম্পূর্ণ আলাদা একটি ঘরে তার পরীক্ষার আয়োজন করা হয়। অঞ্জলি প্রথমে চেয়েছিল সে বাড়ি থেকেই পরীক্ষা দেবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাড়িতে বসে দেওয়ার নিয়ম নেই। সে কারণে প্রশাসনের উদ্যোগে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার