শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিয়মিত ফোন করে বিয়ের চাপ, প্রতিবেশী যুবকের উৎপাতে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করছিল প্রতিবেশী যুবক। নিয়মিত চাপ দেওয়া হত বিয়ে করার জন্য। যুবকের উৎপাতে মানসিকভাবে একপ্রকার অসুস্থ হয়ে পড়েছিলেন ওই পড়ুয়া। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি এসে আত্মঘাতী মাধ্যমিক পরিক্ষার্থী। নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। অভিযোগ, নিয়মিত ফোন করে  ওই যুবক উত্তপ্ত করত ওই পড়ুয়াকে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, নিহত ওই কিশোরীর বয়স ১৬ বছর। গুমার রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি গুমার ছোটবামুনিয়ায় মামার বাড়িতে থাকত। সেখানে থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেয় সে। তার সিট পড়েছিল রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিবারের অভিযোগ, প্রতিবাশী যুবক জসীম উদ্দিন দফাদার দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্তপ্ত করত। বিয়ে করার জন্য বিভিন্ন ভাবে চাপ দিত। এমনকি, জসীমের উৎপাতে বাড়ি থেকেও বেরোতে ভয় পেত ওই কিশোরী।

 

বিষয়টি জানতে পেরে যুবকের বাড়িতে জানানো হয়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। মৃত ছাত্রীর মামা জানিয়েছেন, সকালে হাসিমুখে পরীক্ষা দিতে গিয়েছিল তাঁর ভাগ্নি। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর ফোনে কথা কাটাকাটি হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। তাঁরা শুনতে পেয়েছিলেন, ভাগ্নি বলছে পরীক্ষার সময় তাকে বিরক্ত না করতে। এরপর হঠাৎই দৌড়ে তার নিজের ঘরে চলে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওপরের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

 

তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার রাতে জসীম উদ্দিনের নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মামা আসরব আলি মল্লিক। তিনি বলে, ‘পাড়ার ছেলেটি বারবার ভাগ্নিকে ডিস্টার্ব করছিল। বিয়ে করার জন্য চাপ দিত। আমরা বেশ কয়েকবার নিষেধ করেছিলাম। কিন্তু তাতেও কান দেয়নি। ওর অত্যাচারেই আত্মহত্যা করল’। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া