শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের বিতর্কে ম্যাকাউট! বিশ্ববিদ্যালয়ের মধ্যেই মিলল ছাত্রীর দেহ

RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এমটেক প্রথম বর্ষের ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। সকলের নজর এড়িয়ে কীভাবে কলেজের পাঁচতলায় পৌঁছে গেল ওই ছাত্রী তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। পরীক্ষা অনেকক্ষণ শেষ হয়ে গিয়েছিল। তাসত্ত্বেও ওই কলেজ ছাত্রী বাড়িতে যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবেই ছাত্রীর পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েন।

এরপর বিশ্ববিদ্যালয় ফোন করা হয়। বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া ও কর্মীরা ওই ছাত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন। তাতেই খোঁজ মেলে ছাত্রীটির। দেখা যায় বিশ্ববিদ্য়ালয়ের প্রশাসনিক ভবনের উপরে তিন তলায় ছাত্রীটির একটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ওই কলেজ ছাত্রীর। এরপর তাঁকে তাঁর সহপাঠীরা হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন।

বান্ধবীর এই পরিণতির পরই হাসপাতালের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন তার সহপাঠীরা। তাদের প্রশ্ন, অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন সজ্ঞাহীন ছাত্রীকে হাসপাতালে পাঠানো হল না? ২৪ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে কীভাবে কলেজ ছাত্রীটি পাঁচতলায় পৌঁছল? সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন সেখানে নজরদারি নেই? বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা। মৃত ওই কলেজ ছাত্রীর বাড়ি দুর্গাপুরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া