শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

singer ed sheeran and arijit singh enjoy travel across the river ganga

রাজ্য | জিয়াগঞ্জে নৌকাবিহারে বিশ্ববিখ্যাত গায়ক এড শিরন, সঙ্গে কে ছিল?

Rajat Bose | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৩৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: যাকে দেখার জন্য এবং যার গান শোনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শ্রোতা এবং ভক্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, সেই বিশ্ব বিখ্যাত সঙ্গীতকার–গায়ক এড শিরনকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে, ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং–এর বাড়িতে। সম্প্রতি, ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এড শিরন। সূত্রের খবর, অরিজিৎ সিং–এর ‘‌ওয়ার্ল্ড ট্যুর’‌–এর সময় দু’‌জনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়েই অরিজিৎ এডকে ভারতে এলে তাঁর বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। 

অরিজিৎ–এর সেই ডাকে সাড়া দিয়ে এড হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন। সোমবার বিকেল নাগাদ জিয়াগঞ্জে অরিজিৎ সিং এবং তাঁর ঘনিষ্ট বন্ধুদের, এডকে সঙ্গে করে ভাগীরথীর বক্ষে ঘুরতে দেখা যায়। সেই সময় নৌকায় এডের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন। 


জনপ্রিয়তার দিক থেকে এডের থেকে কিছু কম যান না অরিজিৎ সিং। সমাজ মাধ্যম ফেসবুকে এডের যেখানে ফলোয়ারের সংখ্যা ২৩ মিলিয়ন, সেখানে আরিজিতের ফলোয়ারের সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। সূত্রের খবর, জিয়াগঞ্জের বাড়িতেই সম্প্রতি অরিজিৎ সিং নিজের মিউজিক স্টুডিও তৈরি করেছেন। সেখানে অরিজিৎ এবং এড দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের গান নিয়ে আজ চর্চা করেছেন। ভবিষ্যতে হয়তো ভারতীয় গায়ককে ব্রিটিশ গায়ক–সঙ্গীতকারের সঙ্গে কোনও ‘‌প্রজেক্ট’‌–এ দেখা যেতে পারে। 

তবে এড কী কারণে অরিজিৎ সিং–এর বাড়িতে এসেছেন এবং কতদিন থাকবেন বা তাঁরা নতুন কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন কিনা এই নিয়ে দুই বিশ্ববন্দিত গায়কের কারও কাছ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের কর্মীদের থেকে শত হস্ত দূরে থেকে আজ নৌকা বিহার সেরে বাড়িতে ফিরে যান অরিজিৎ। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া