রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: লোহা বা আয়রন শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থগুলির মধ্যে অন্যতম। আয়রন হিমোগ্লোবিনের একটি অন্যতম প্রধান উপাদান, যা আমাদের রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আয়রনের অভাবে রক্তাল্পতা হতে পারে। রক্তাল্পতা থেকে দেখা দিতে পারে ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো বিভিন্ন সমস্যা। বিশেষ করে ভারতীয় নারীদের একটি বড় অংশ রক্তাল্পতায় ভোগেন। কাজেই আমাদের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখা উচিত। রইল ৫টি এমন খাবারের তালিকা, যা দেহে আয়রনের পরিমাণ বাড়াতে সহায়ক:
১. লাল মাংস: লাল মাংস আয়রনের একটি চমৎকার উৎস। এই আয়রন আমাদের শরীর খুব সহজে শোষণ করতে পারে। খাসির মাংস, ভেড়ার মাংস এবং কলিজা আয়রনের ভাল উৎস। তবে যাঁদের কোলেস্টেরলের সমস্যা আছে তাঁদের এই মাংস থেকে দূরে থাকা উচিত।
২. সবুজ শাক-সবজি: পালং শাক, কলমি শাক, ব্রকোলি এবং অন্যান্য সবুজ শাক-সবজি আয়রনের অন্যতম প্রধান উৎস। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পাশাপাশি প্রায় সব বয়সের মানুষ এই খাবারগুলি খেতে পারেন।
৩. মটরশুঁটি এবং শিম: মটরশুঁটি, মসুর ডাল, ছোলা এবং অন্যান্য শিম জাতীয় খাবার আয়রনের ভাল উৎস। প্রোটিনের পাশাপাশি আয়রনও সরবরাহ করে এগুলি।
৪. শুকনো ফল: শুকনো অ্যাপ্রিকট, কিসমিস, খেজুর এবং অন্যান্য ড্ৰাই ফ্রুট আয়রনে ঠাসা। স্ন্যাকস হিসেবেও এই ধরণের খাবার খাওয়া যেতে পারে। বিশেষ করে যাঁদের মাঝে মাঝেই মুখ চালাতে ইচ্ছে করে তাঁদের জন্য ড্ৰাই ফ্রুট শ্রেষ্ঠ বিকল্প হতে পারে।
৫. ডিম: ডিমও প্রোটিন এবং আয়রনে ভরপুর। ডিমের কুসুমে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তবে এক্ষেত্রেও মাথায় রাখতে হবে কোলেস্টেরলের বিষয়টি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ