রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০০Abhijit Das
রিয়া পাত্র
আবার সোমবার থেকে কেজো করুণাময়ী অতিরিক্ত কেজো লাগবে। গত ১২ দিনের মতো মোড়ের কাছে শ্লথ হয়ে যাবে না মানুষের ভিড়। কেউ কেউ উদাস হয়ে দেখবেন ভাঙা মেলা, ভাঙা স্টল। মন কেমনটা সোমবার সকালে আচমকা শুরু হবে তেমনটা নয়। রবিবার রাতে গিল্ডের সামনে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণার পর যে ঘণ্টা ধ্বনিত হয়, তার রেশেই ছড়িয়ে যায় মনখারাপের সুর। এই ছিল, এই নেই অনুভূতি শিরশিরে হাওয়ার মতো করুণাময়ী থেকে ছড়িয়ে যায় উল্টোডাঙা, সেক্টর ফাইভে। জেলার যে কবি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বসছিলেন ক'দিন, বন্ধুর টেবিল থেকে তিনিও ঠাসা বইয়ের মাঝে মনখারাপ কুড়িয়ে নিয়ে রাতের ট্রেন ধরবেন। অপেক্ষা করবেন আরও এক বছর। কেউ কেউ ইতিমধ্যে ফিরতি ট্রেন ধরেছেন। তাঁরা ফোনে শুনবেন ঘণ্টার ধ্বনি। মনে মনে বলবেন, আসছে বছর আবার হবে।
প্রতি বছর সমাপ্তি অনুষ্ঠানে আসলে আগামী বছরের সাক্ষাতের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার কথা বলে। মনে করিয়ে দেয়, এবছর শেষ হবে বলেই, আগামী বছর ফের দেখা হবে প্রকাশকের, পাঠকের, লেখকের।
বইমেলার সমাপ্তি অনুষ্ঠান
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হল। সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, গিল্ডের সাধারণ সম্পাদক এবং সভাপতি-সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা, উপস্থিত ছিলেন প্রচেত গুপ্ত, হিমাদ্রী কিশোর দাশগুপ্ত-সহ বিশিষ্ট সাহিত্যিকেরা। গিল্ডের পক্ষ থেকে সুধাংশু শেখর দে জানান, চলতি বছরে বইমেলায় ২৭ লক্ষের বেশি মানুষের পদার্পণ ঘটেছে। প্রকাশকদের দেওয়া হিসেব অনুযায়ী মেলায় ২৫ কোটির বই বিক্রি হয়েছে।
আজকাল-এর স্টলে অরূপ বিশ্বাস
মেলার শেষ দিন। শনিবার বেশি ভিড় হয়েছিল, নাকি ভিড় বেশি রবিবার, তা নিয়ে অনেকেই জটলা করে আলোচনা করছিলেন ইতিউতি। তবে শেষ দিনে স্টলে স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকাল-এর স্টলে রবিবার বিশিষ্ট সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে উপস্থিত হয়েছিলেন অরূপ বিশ্বাস। জানালেন, প্রতি বছর আজকাল-এর নতুন বইয়ের সম্ভার এবং ছবি, দুই দেখতে আসেন তিনি। বহু বছরের অভ্যাস, তাই শেষ দিনে হলেও, আজকাল একবার ঘুরে যেতেই হবে তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ