শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৮Abhijit Das
রিয়া পাত্র
কবি, সাহিত্যিক, পরিচালক। নতুন বইয়ের উৎসর্গ পত্রে লিখেছেন 'সেসব দুপুর, সেসব বিকেল যাদের সঙ্গে আর কখনও দেখা হবে না, তাদের দিলাম।' নতুন বইয়ের নাম 'হিয়া টুপটাপ জিয়া নস্টাল ৩'। একদিকে কবিতা লিখছেন, লিখছেন গদ্য, সিনেমার গান। বইমেলায় তিনি এলেই ছবি তোলার আর সইয়ের হিড়িক। বইমেলা এলেই তিনি নস্টালজিক হয়ে পড়েন, মনে পড়ে প্রথম বইয়ের কথা, প্রেমের কথা। চলতি বছরে আজকাল থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই। বইমেলার শেষ দিনে, আজকাল-এর স্টলে কথোপকথন তাঁর সঙ্গে।
বইমেলা, পরপর বই, সইয়ের জন্য ভিড় চারপাশে, এমনটা ভেবেছিলেন?
শ্রীজাত- এরকমটা অন্তত আমার ভাবনায় ছিল না। আমি কখনও ভাবিনি গদ্য লিখব, পদ্য লিখব। যখন বই লিখি, মানুষের ভালবাসা পাই, জানতে পারি মানুষ আমার বই পড়ছেন, তখন এসব আমার প্রাপ্যের অধিক বলে মনে হয়।
প্রায় কয়েক দশক ধরে লেখার সঙ্গে যুক্ত। এই সময়ে সমাজ বদলে গেল কত, লেখার ধরন কতটা বদলাল বলে মনে হয় আপনার?
শ্রীজাত- আমার লেখার শুরু ১৯৯৯। সময়ের হিসেবে প্রায় তিন দশক হয়ে গেল। কতকিছু এল গেল। কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারি যা থাকার তা আদতে থাকবেই। এখন চল রয়েছে, কোনও বিশেষ আঙ্গিকের লেখা চলছে। তার মানে এই নয় তা সারাজীবন চলবে। আসলে পাঠক ভাল লেখা খোঁজেন। তাই ভাল লেখা থেকেই যাবে। সময় যতই বদলাক।
আপনি কবিতা লিখছেন, গদ্য লিখছেন, আবার সিনেমার গানের সংলাপ লিখছেন। কী মনে হয়, পাঠক সহজে চিনে নিচ্ছেন কাকে?
শ্রীজাত- আমি এই সব মাধ্যমে লিখেছি। আমার একটা উপন্যাস লিখতে এক বছর লাগে। পাঠকের পড়তেও সময় লাগবে অনেকটা। সেখানে গানের কথা ভাবুন। গান সবথেকে আগে মানুষের মনে, মানুষের কাছে পৌঁছে যায়। গান, সুর, যন্ত্রানুষঙ্গ সব মিলিয়ে, গান মানুষ পর্যন্ত পৌঁছয় সবথেকে আগে। তাই মানুষ ও এই মাধ্যমগুলির মধ্যে সবার আগে গানকে গ্রহণ করেন।
আপনার বয়সী বেশিরভাগ মানুষ ময়দান বইমেলা নিয়ে নস্টালজিক। আপনিও কি...
শ্রীজাত- বইমেলা এমনিও আমার জন্য বড় নস্টালজিক হওয়ার বিষয়। এই বইমেলাতেই একবার দুর্বার সঙ্গে আলাপ। কিন্তু তার থেকেও বড় কথা, তখন ময়দানে হত মেলা। তাই ময়দানের কথা ভেবে মনখারাপ হয়। পরে কখনও যদি এই মেলা প্রাঙ্গণে আর বইমেলা না হয়, তাহলে এখন যাঁরা এখানে মেলায় আসছেন, তাঁদের এই মেলার কথা ভেবে মনখারাপ হবে। বইমেলা হচ্ছে এটাই তো আসল কথা।
এই যে বারবার আলোচনা, যায় যায় রব। সোশ্যাল মিডিয়ার জুগে নাকি মানুষ আর বই পড়ছেন না, পড়বেন না...
শ্রীজাত- এসব হয় না। যাঁরা বই পড়ার তাঁরা ঠিক বই পড়বেন। সময় যা-ই হোক। পড়বেনই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ