শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Youth Detained while trying to pass on fake 500 rupees note

রাজ্য | সব্জি বাজারে জাল টাকা চালানোর ফন্দি, উত্তরপাড়ায় ধৃত কলকাতার যুবক

AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৩Abhijit Das

মিল্টন সেন: সব্জি কিনে পাঁচশো টাকার নোট ধরানোয় সন্দেহ হয়েছিল দোকানির। যুবককে অপেক্ষা করতে বলে আসল নোটের সঙ্গে মেলাতেই দেখা গেল নোটটি জাল। যুবককে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং-২ বাজারে। 

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে তখন ভালই ভিড় ছিল। তাঁরা লক্ষ করেন দু'জন ক্রেতা মাছ, সব্জির দোকানে অল্প টাকার কেনাকাটা করছেন আর পাঁচশ টাকার নোট দিচ্ছে। দোকানে পঞ্চাশ-একশো টাকার বাজার করছেন কিন্তু সেই পাঁচশো টাকার নোট দিচ্ছেন। এটা দেখে এক ব্যবসায়ীর সন্দেহ হয়। আসল পাঁচশ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই নকল নোট ধরা পরে যায়। ধরা পড়ার ভয়ে একজন সরে পড়েন। তবে অপর যুবককে ধরে ফেলেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার। যুবককে আটক করেছে পুলিশ।

এক ব্যবসায়ী বলেন, ''বাজারে বেলার দিকে গরিব মানুষের আনাগোনা বেশি হয়। বেশিরভাগ পঞ্চাশ একশ টাকার নোটে ব্যবসা চলে। সেখানে অল্প টাকার জিনিস কিনেই পাঁচশ টাকার নোট দিচ্ছে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে যুবক বলে সে কেষ্টপুরে থাকে।'' ওই ব্যবসায়ী জানিয়েছেন, যুবকের কাছে তিনি সাতটি জাল নোট দেখেছেন। 

এই প্রসঙ্গে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস জানিয়েছেন, দু'জন যুবকই অজ্ঞাতপরিচয়। তাঁদের আগে বাজারে দেখা যায়নি। প্রতিটা দোকানে অল্প টাকার জিনিস কিনে পাঁচশো টাকার নোট দিচ্ছিলেন। এক ব্যবসায়ী বুঝতে পারেন জাল টাকা চালানোর চেষ্টা চলছে। তার পর ওই যুবককে ধরে ফেলেন। তাঁকে খবর দেওয়া। তিনিই থানায় বিষয়টি জানান। পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জাল নোট কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া