রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০২Abhijit Das
রিয়া পাত্র
২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি। 'আজ বইমেলা যাব', 'পরের বুধবার বইমেলা যাব', 'শেষ রবিবার বইমেলা যাব' বলতে বলতে একেবারে শেষের মুখে বইমেলা। আর কয়েক ঘণ্টা। শেষ বেলায় দাঁড়িয়ে প্রতি বছরের ন্যায় পুরস্কার তুলে দেওয়া হল বিশেষ স্টলের হাতে। সম্মাননা তুলে দেওয়া হল বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের হাতে। যাঁরা এই বইমেলা সফলের পিছনে জড়িয়ে অঙ্গাঙ্গিকভাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, তাপস সাহা, রাজু বর্মন, শ্রীবিন্দু ভট্টাচার্য, গ্যারী গৌতম দত্ত, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, গোয়েথে ইনস্টিটিউট-এর ডিরেক্টর-সহ বিশিষ্টজনেরা।
সুধাংশু শেখর দে বারবার বললেন, মেলার স্থায়ীকরণের কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য। গোয়েথের ডিরেক্টর গিল্ডকে ধন্যবাদ জানিয়েছেন। ৪৭ বছর পর, এবার থিম কান্ট্রি জার্মানি। জার্মানির প্যাভিলিয়ন তৈরি থেকে, প্রতিদিনের অনুষ্ঠানসূচি, সেসব নিয়ে কথা বললেন তিনি। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জল, বনবিভাগ, পরিষ্কার পরিচ্ছন্নতা, দমকল-সহ সব বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, সফলভাবে মেলা সম্পন্ন করার জন্য। একই সঙ্গে তিনি জানান, 'এই বড় মেলায়, এতদিনে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি।' রাজ্যসভার সাংসদ দোলা সেনও মেলার সঙ্গে জড়িয়ে সব বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে ধন্যবাদ জানান বইপ্রেমীদের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
বইমেলায় গিল্ডের পক্ষ থেকে বিশেষ সম্মান তুলে দেওয়া হল জার্মানি, আর্জেন্টিনা, কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি(কেএমডিএ), বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিধাননগর পুলিশ, দমকল বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর, বনদপ্তর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি এগরো, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মেঘবালা ব্রডব্যান্ড, পিয়ারলেস হসপিটাক্স হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিনিধিদের হাতে। বিশেষ সম্মান তুলে দেওয়া হয় গ্যারী গৌতম দত্তর হাতে। বিশেষ স্টল হিসেবে সম্মান দেওয়া হল জাগো বাংলাকে।
মেলায় খোলা মাঠ, রিজিওনাল পাবলিশার্স, বড় স্টলের পুরস্কার পেয়েছে আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। ছোট স্টলের পুরস্কার পেয়েছে মাতৃশক্তি। টুইন শেয়ারিং স্টলের পুরস্কার পেয়েছে বই প্রকাশন। ইংরেজি জোনে 'বড় স্টল' বিভাগে পুরস্কার পেয়েছে হ্যাচেট বুক পাবলিশিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ছোট স্টলের পুরস্কার পেল মায়া আর্ট স্পেস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ