শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বছর ঘুরলেই নির্বাচন, উপদলীয় কাজিয়া ভুলে কর্মীদের পথে নামার বার্তা জ্যোতিপ্রিয়র

Pallabi Ghosh | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। ১৪ মাস পরে 'ঘরে' ফিরলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার কর্মী বৈঠকেই তিনি উন্নয়নের বার্তা দিলেন। বিধায়ক তহবিলের বকেয়া টাকা উন্নয়নের বিভিন্ন প্রকল্পে খরচ করবেন বলে তিনি জানিয়েছেন। 

উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিন দফায় মন্ত্রীও হয়েছেন। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বাড়িতে কয়েকদিন বিশ্রামের পর রবিবার তিনি নিজের বিধানসভা ক্ষেত্র হাবড়ায় পা রাখেন। ১৪ মাস পরে হাবড়ায় ফিরেই তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন। সকাল সাড়ে ন'টা থেকে হাবড়া শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন।  বিধায়ক তহবিলের টাকা তিনি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বৈদ্যুতিকীকরণ, হাবড়া-মগরা রোডে সম্প্রসারণ, গঙ্গার পরিস্রুত পানীয় জলের প্রকল্প, হাবড়া বস্ত্রহাটের উন্নয়ন, হাবড়া পুরসভা পরিচালিত মুক্তিধান শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা, পুকুরের গার্ডওয়াল নির্মাণ, রাস্তাঘাট সংস্কার-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খরচ করতে চান। 

এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বদরে দলীয় কার্যালয় থেকে জ্যোতিপ্রিয় তাঁর কর্মসূচি শুরু করেন। হাবড়া দু'নম্বর এই গেট থেকে এক কিলোমিটার পদযাত্রা করে হাবড়া পুরসভায় পৌঁছন। সেখানে প্রথম বৈঠক করেন। উপদলীয় কাজিয়া ভুলে তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে নির্দেশ দিয়েছেন। হাবড়ার কয়েকটি জায়গায় কর্মীদের বনভোজনের তিনি অংশগ্রহণ করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া