শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৫৬Rajit Das
অরিন্দম মুখার্জি: দীর্ঘদিন ধরে হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। ডাক্তারি সমীক্ষায় ধরা পড়ে অতিরিক্ত জেলাশাসক নাকি জন্ডিসে আক্রান্ত হয়েছেন। রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। শনিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৪৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন রানা বিশ্বাস।
প্রয়াত আমলা রানা বিশ্বাসের স্ত্রী এবং কন্যা রয়েছেন। কর্মজীবনে এই আমলা নিজের কর্মদক্ষতাকে বজায় রেখে যেভাবে কাজ করে গিয়েছেন সেটা আজীবন পুরুলিয়া বাঁশি মনে রাখবেন। রানা বিশ্বাসের কর্মজীবন সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে, 'এক কর্মঠ আমলার অকাল মৃত্যুতে আমাদের সরকারকে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হল।" মুখ্যমন্ত্রীর কথায়, "রানা বিশ্বাস যেভাবে সরকার পক্ষের দায়িত্ব নিয়ে কাজ করে গিয়েছেন তা সারা জীবন পুরুলিয়ার জনসাধারণ মনে রাখবে।"
গত ২৩ শে জানুয়ারি পুরুলিয়ার মানবাজার অঞ্চলের হাতি পাথর এলাকার ডব্লিউবিসিএস পদমর্যাদার আধিকারিকদের একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত ২৭শে জানুয়ারি থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। শরীরে জ্বর থাকা সত্ত্বেও তিনি ডব্লিউবিসিএস আধিকারিকদের এই বনভোজনে যোগদান করেছিলেন।
সেই সময় থেকেই আমলা রানা বিশ্বাসের শরীর যে হলুদ হয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করেন পুরুলিয়া জেলাশাসক ড. রজত নন্দা। সঙ্গে সঙ্গে তিনি রানা বিশ্বাসকে উপদেশ দেন ডাক্তারের পরামর্শ নেওয়ার। ২৪ ও ২৫ জানুয়ারি দেখা যায় তার শরীরে বিলিররবিনের মাত্রা বেড়ে গিয়েছে। ফলে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রানা বিশ্বাসের চিকিৎসা চলছিল। সেখনেই মৃত্যু হয় এই আমলার।
পুরুলিয়া জেলায় দীর্ঘদিন ধরে 'বাংলার বাড়ি' প্রকল্পের সমস্ত কাজ দক্ষতার সঙ্গে করে চলেছিলেন অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো বলেন, "জেলা পরিষদের উন্নয়ন মূলক কাজ যে সহযোগিতা ও সততার সঙ্গে রানা বিশ্বাস করে চলেছিলেন তা গুরুত্বপূর্ণ এবং রানা বিশ্বাসের অকাল মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল জেলা পরিষদের।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার