শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই মুম্বইয়ের প্রখ্যাত সংগীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। খোদ বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে মাইক খুলে দিয়েছেন। বন্ধ হয়ে গিয়েছে কলেজের ওই অনুষ্ঠান। প্রশাসনের রাজধর্ম পালনের ঘটনায় খুশি হাবড়ার বাসিন্দারা।
সোমবার থেকে রাজ্যের সর্বত্র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে থেকে মাইক বাজানো নিষেধ। বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে প্রচারও করা হয়েছে। তারই মধ্যে শনিবার হাবড়া শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে সন্ধে ছ'টার সময় মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার সংগীত পরিবেশনের কথা ছিল। সেইমতো কলেজ ক্যাম্পাসে বিরাট মঞ্চ তৈরি করা হয়। এদিন সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়েছিল। গানের জলসার জন্য চারদিকে পেল্লাই লাউড স্পিকার বসানো হয়েছিল। গোটা কলেজ আলোর মালায় সাজানো হয়েছিল। অতিথিবরণের ফুল, উত্তরীয় ও মানপত্র সব কিছুরই ব্যবস্থা ছিল।
বিকেল ৪টে নাগাদ হাবড়া এক নম্বর ব্লকের বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ পুলিশ নিয়ে আচমকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। কলেজ কর্তৃপক্ষের কয়েকজন প্রতিনিধি বিডিওকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, মাধ্যমিক পরীক্ষার মধ্যে কোনওভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না। তিনি মাইক খুলে ফেলার নির্দেশ দেন। তড়িঘড়ি মাইক খোলা শুরু হয়ে যায়। কলেজের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়, সন্ধ্যায় কুণাল গাঞ্জাওয়ালার গানের জলসা স্থগিত রাখা হচ্ছে।
বিডিও বলেন, 'সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৭২ ঘণ্টা আগে থেকে সর্বত্র মাইক বাজানো নিষেধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইক বাজিয়ে কোন অনুষ্ঠান করা চলবে না।' কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠান অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশ মেনে আপাতত আমরা অনুষ্ঠান বন্ধ রাখছি। পরে কবে এই অনুষ্ঠান হবে তা জানিয়ে দেওয়া হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার