শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sonali barman the daughter of a migratory labour topped in state bhawaiya gaan competition

রাজ্য | রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাসী

AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন। সোনালির বাড়ি দিনহাটা-১ ব্লকের গোসানিমারীর ভিতরকামতা গ্রামে। প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জেরেই সোনালী এই সাফল্য ছিনিয়ে এনেছে।

জানা গিয়েছে, সোনালীর বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী গোসানিমারীর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেয়। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। সোনালীর এই সফলতার পিছনে ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান আছে বলে জানা যায়। এই ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সোনালীর জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত। 

অন্যদিকে, সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। এবিষয়ে সোনালী বর্মন জানায়, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গানে একদিন সাফল্য লাভ করব। তারপর এবারের রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেখানে আমি দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি। আমার এই জায়গায় পৌঁছতে বহু পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের পিছনে আমার দাদু ভবেন বর্মন, ভাই শুভজিৎ বর্মন, লোকমান মিঁয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায় এবং ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে। আমি আগামী দিনে যাতে বড় বড় জায়গায় গান গাইতে পারি, সেই চেষ্টায় করছি'। 

এদিন এবিষয়ে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার সোনালী বর্মন। এবারের ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে এসেছে।”

উল্লেখ্য, গত চারদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ,পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন, খোকন মিঁয়া, পরিমল বর্মন, আজিজুল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া