শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার কল্যাণীর রথতলার ২০ নম্বর ওয়ার্ডে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা এলাকা। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে। এদিন তাঁকে কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয়। ধৃত খোকন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোগ্রাম বাজির তৈরির মশলা সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঘটনাস্থলে আসে চার সদস্যের ফরেনসিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন তাঁরা। আশেপাশের বাড়িগুলোতে তালা লাগানো হয়েছে। বিস্ফোরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
এদিন ঘটনাস্থল ঘুরে যান ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সাহা। তিনি জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পাঠালে জানা যাবে কী ধরনের বিস্ফোরক ছিল এখানে। অন্যদিকে, কল্যাণী মর্গে ভিড় করেছেন মৃতদের পরিবারের লোকেরা। স্বজন হারিয়ে শোকে পাথর সকলেই। জানা গিয়েছে, যে কারখানায় ঘটনাটি ঘটেছে তার পাঁচিল ঘেঁষা বাড়িতে বাস করতেন মৃত দুর্গা সাহা। দুর্গা সাহার স্বামী পলাশ সাহা জানান, 'বাড়ির পাশে সামান্য রোজগারের আশায় কাজ করতেন দুর্গা। ভাবতেই পারিনি এমন কিছু ঘটে যাবে'।
কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে-র জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপরাধীর কঠিনতম শাস্তি চাই আমরা’। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় জানান, ‘এসপি অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এত বড় ঘটনা ঘটল। অথচ পুলিশ কিছু জানতে পারল না এটা সম্ভব নয়। পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার’। প্রসঙ্গত, স্থানীয়দের কথায়, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ যখন তাঁরা খেতে বসেছিলেন তখন আচমকাই এক বিকট আওয়াজে সবাই চমকে ওঠেন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার টিনের ছাদ উড়ে যায়। ছিটকে পড়েন সেইসময় কারখানার ভিতরে থাকা লোকজন। পোড়া গন্ধে ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সকলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত হন নদিয়ার পুলিশ সুপার, কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার