শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

youth arrested for blackmailing

রাজ্য | ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে যুবতীকে ব্ল্যাকমেল, ধৃত যুবক

Rajat Bose | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে যুবতীকে ব্ল্যাকমেল। টাকা ও সোনার গহনা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। জানা গেছে, ভয় দেখিয়ে যুবতীর কাছ থেকে নগদ অর্থ ও সোনার গহনা নেওয়ার পরেও বার বার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে আরও টাকা আত্মসাৎ করার চেষ্টা করত ওই যুবক বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সুদীপ্ত মাইতি। বাড়ি সিঙ্গুরে। দুবাইয়ে সোনা রুপোর কাজ করত সুদীপ্ত। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ওই যুবতী তাকে ফাঁসিয়েছে বলে দাবি ধৃত সুদীপ্তর।

 
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় সিঙ্গুরের সুদীপ্তর সঙ্গে পরিচয় হয় জাঙ্গিপাড়ার এক যুবতীর। দু’‌জনে বেশ কয়েকবার মিলিত হয়।
 এর পরই দু’‌জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে সুদীপ্ত। এমনই অভিযোগ যুবতীর। অভিযোগ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে প্রথমে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা আত্মসাৎ করে সুদীপ্ত। এত টাকা আত্মসাৎ করার পর আবারও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি করলে বৃহস্পতিবার তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় সুদীপ্তকে ডাকে ওই যুবতী। তারকেশ্বরের পিয়াসারা এলাকায় বচসায় জড়িয়ে পড়েন দু’‌জনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। যুবতীর অভিযোগের ভিত্তিতে সুদীপ্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। শুক্রবার ধৃত সুদীপ্তকে চন্দননগর মহকুমা আলাদালতে পেশ করে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া