রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বইমেলা | ১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা

Riya Patra | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫৭Riya Patra

রিয়া পাত্র 

আজকাল-এর স্টলে বই দেখছেন তিনজন। আর মাঝে মাঝে তাকাচ্ছেন বাইরের দিকে। ঠিক দরজার মুখে ক্র্যাচ দাঁড়িয়ে একজন ঘড়ি দেখছেন আর ভিড়ের মাঝে চেনা মুখ খুজছেন। ফোনও করলেন বোধহয় একবার। পেলেন না। কিন্তু এই অপেক্ষায় চারজনের কারও মুখে কোনও বিরক্তি নেই। উল্টে কেমন এক চাপা উত্তেজনা। অপেক্ষা করছেন আরও এক বন্ধুর জন্য। 

ওই চারজন তাপস গুহ, ভানু বন্দ্যোপাধ্যায়, মৃগাঙ্ক গুহ এবং তুষারকান্তি। এখন কারও ঠিকানা সল্টলেক, লেকটাউন, টালিগঞ্জ। কিন্তু এমনিতে এক একজন রাজ্যের এক একটি জেলার মানুষ। ১৯৭২-এর আগে কেউ কাউকে চিনতেনও  না। কিন্তু সেই যে ১৯৭৩ সালে দেখা হল...


এই চারজনেই ভিন্ন ভিন্ন জেলা থেকে ১৯৭২ সালে পড়তে গিয়েছিলেন দুর্গাপুরের এক কলেজে। এখন যে কলেজ দুর্গাপুর এনআইটি বলে পরিচিত, তখন নাম ছিল আরই কলেজ। ১৯৭২ থেকে ৭৭, একসঙ্গে পড়ছেন দুর্গাপুরের ওই কলেজে।

 সিভিল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পৃথক বিভাগ, পৃথক জেলা। মিলিয়ে দিল কলেজ, হোস্টেল। হোস্টেলের লনে হুল্লোড়, পাশের জেলায় সিনেমা দেখতে যাওয়া, কলেজ ট্যুর,  শক্তি-সুনীল পড়া, পত্রিকা বের করা, সব করলেন। একসঙ্গে। 

পড়া শেষ হল। আবার আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে গেলেন। ভিন্ন জায়গায় চাকরি, সংসার, ভিন্ন কাজ, ভিন্ন জীবন। কিন্তু ওই মফস্বলের কলেজ যে যোগসূত্র তৈরি করেছিল তাঁদের ভিতর, তা রয়ে গেল। এখনও মাঝে মাঝে কলকাতার নানা ক্লাবে দেখা তো হয়ই, নিয়ম করে তাঁরা একদিন আসেন বইমেলায়।

 যাঁরা এক সঙ্গে শক্তি-সুনীল পড়তেন, তাঁরা এখনও হামলে পড়েন বইয়ের দোকানে। শক্তি, সুনীল, গৌরকিশোর ঘোষের বই খোঁজেন, দিন দুনিয়া নিয়ে তর্ক বিতর্ক করেন। ময়দানের বইমেলার সঙ্গে সল্টলেকের বইমেলার তুলনা করেন। একজন অন্যজনের মজার কথা স্মৃতির ঝাঁপি থেকে তুলে আনেন। হাসেন খুব করে। হাসতে হাসতে চোখে জল আসে। পা টলে যায় সামান্য। একজন ভরসা হন আর একজনের। হাত ধরেন, সেই কলেজ বেলার মতো। তারপর ভিড়ে হারিয়ে যান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া