শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ই-সাক্ষ্য অ্যাপ, রাজ্য পুলিশের নয়া উদ্যোগ, কোন কাজে লাগবে?

RD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: যেতে হবে না আদালত পর্যন্ত, ভিডিওগ্রাফির মাধ্যমেই কোনও মামলায় পুলিশ অফিসার বা পুলিশকর্মীরা এবার ডিজিটাল উপায়ে সাক্ষ্য দিতে পারবেন। সেই ব্যবস্থাই চালু করতে চলেছে রাজ্য পুলিশ। এমনটাই জানিয়েছেন ভবানী ভবনের উচ্চ পদস্থ আধিকারিকরা। নতুন এই অ্যাপের নাম 'ই-সাক্ষ্য'।

ভবানী ভবন সূত্রের খবর, আদালতে উপস্থিত না হয়ে নিজের ইউনিটে বসে কোনও ঘটনার সাক্ষ্য দিতে পারবেন সংশ্লিষ্ট পুলিশকর্মী।

নয়া এই ব্যবস্থা চালু করার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশ সমস্ত থানার সঙ্গে আদালতের ভিডিও সংযোগের প্রস্তাব ভবানী ভবনের তরফে নবান্নে পাঠানো হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন আদালত-সহ ৬০০টি ইউনিটে এই ব্যবস্থা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অ্যাপের প্রচলন অন্য রাজ্যে থাকলেও পশ্চিমবঙ্গের এর ব্যবহার ছিল না। এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও।

একাধিক ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা ব্যস্ত থাকার কারণে আদালতে গিয়ে অনেক মামলায় সাক্ষ্য দিতে পারেন না। এতে গোটা বিচার প্রক্রিয়াই বিলম্বিত হয়। সেই কারণে এই পাদক্ষেপ রাজ্য পুলিশের। এতে যেমন সময় বাঁচবে, তেমনই বিচার প্রক্রিয়াও দ্রুত হবে।

সম্প্রতি উত্তর দিনাজপুরের আদালত থেকে জেলে যাওয়ার পথে পুলিশকর্মীদের গুলি করে পালিয়ে গিয়েছিল এক বিচারাধীন বন্দি। পরে অবশ্য সে পুলিশের গুলিতে মারা যায়। ওই ঘটনার তদন্তে উঠে আসে, আদালত চত্বরেই ওই বিচারাধীন বন্দিকে বন্দুক সরবরাহ করেছিল আর এক দুষ্কৃতী। সেই ঘটনার পরেই বিচারাধীন বন্দিদের আদালতে সশরীরে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশ করানোর নির্দেশ দেওয়া হয়। গোটা রাজ্য জুড়ে আপাতত এই কাজ চলছে। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বর্তমানে ৭০ শতাংশ ক্ষেত্রেই বিচারাধীন বন্দিদের আর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে না। বদলে তাঁদের বিচারকের সামনে হাজির করানো হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, ১০০ শতাংশ বিচারাধীন বন্দিকেই যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সামনে হাজির করানো যায়, আদালতের সঙ্গে আলোচনা করে সেই চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, এই অ্যাপের মাধ্যমে ভিডিওগ্রাফিতে অর্থাৎ ডিজিটালই পুলিশের সাক্ষ্য প্রমাণ কতটা সহযোগী হবে বা সেটা সম্ভব কিনা তা বিচার্যের বিষয়। কারণ যেকোনও ট্রায়ালের ক্ষেত্রে পুলিশের তদন্তকারী অফিসারকে আদালতে উপস্থিত হওয়াটাও জরুরী। এবং আদালত এই বিষয়ে কতটা সহমত হবেন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া