শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কল্যাণীর ঘটনায় ঝলসে পুড়ে মৃত ৪, আহত ১, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে

Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল রাজ্যে। নদিয়া জেলার কল্যাণীর রথতলা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার। এই ঘটনায় আপাতত চার জনের মৃত্যু হয়েছে। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মৃতদের নাম ভারতী চৌধুরী(৬০), রুমা সোনার (৩৫), অঞ্জলি বিশ্বাস (৬০), দুর্গা সাহা(৪০)। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন উজ্জ্বলা ভুঁইয়া(৪০) নামে আরও একজন। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে গোটা বাজি কারখানা। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রানাঘাটের পুলিশ সুপার সহ কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সহ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ও। স্থানীয় সূত্রে খবর, রথতলার ২০ নম্বর ওয়ার্ডে ওই বাজি কারখানার মালিকের নাম খোকন বিশ্বাস। অবৈধ ভাবে বাজি কারখানাটি চলছিল বলে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিস্ফোরণের পর দমকলের যেতেও বেশ কিছুটা সময় লাগে। টিউবওয়েব থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।

 

কিন্তু জনবসতি পূর্ণ এলাকায় এত বড় বাজি কারখানা কীভাবে চলছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে পুলিশ এবং ব়্যাফ দিয়ে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া