রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৫Kaushik Roy
কৌশিক রায়
হইহই করে চলছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। নতুন বইয়ের গন্ধে ম ম করছে বইমেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের মলাট উল্টেপাল্টে দেখছেন বইপ্রেমীরা। আর ঠিক এর মধ্যেই কানে ভেসে আসছে দোতারার সুর। সেই সুর ধরে এগিয়ে গেলেই দেখা মিলছে বিভিন্ন কবিতার বইয়ের। এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সাক্ষী থাকল এক শিক্ষকের গল্পের। তিনি এক হাতে ছাত্র তৈরি করেন, আবার অন্য হাতে তুলে নেন কলম আর দোতারা। তাঁর কলমে একের পর এক তৈরি হয় ছড়া। সেই ছড়ার বই নিয়েই তিনি নিত্যদিন হাজির হন বইপ্রেমীদের কাছে। তবে সেই বই বিক্রিতেও রয়েছে অভিনবত্ব। প্রথমে দোতারার সুরে তিনি আকর্ষণ করেন সাধারণ মানুষকে, তারপর সেই সুরে আকৃষ্ট হয়ে মানুষ এগিয়ে আসলে তিনি তাঁদের হাতে তুলে দেন নিজের লেখা ছড়ার বই।
এই ভাবেই এক হাতে বই আর অন্য হাতে দোতারা নিয়ে সারা বইমেলা ঘুরে বেড়ান কেষ্টপুর প্রফুল্লকানন দেশপ্রিয় বিদ্যামন্দিরের ইতিহাসের শিক্ষক সুভাষ মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে দেখা গেল বইমেলার ১ নম্বর গেটের একটু ভেতরে দোতারা বাজিয়ে গান করতে। তার মাঝেই আজকাল ডট ইনকে তিনি জানালেন, ‘দোতারা বাজিয়ে বই বিক্রি করার কারণ শুধু মানুষকে আকর্ষিত করা নয়, আমার ভেতরে যে ভাবনা রয়েছে সেটাকে সবার সামনে তুলে ধরা। আমি কী, আমি কী করি, সেটা মানুষ জানতে পারেন। আমরা এমনি এমনি ঘুরে বেড়ালে মানুষ আকর্ষিত হন না। আকর্ষণ করতে হলে গানের একটা বিশেষ ভূমিকা আছে। শুধু আজ বলে নয় প্রাচীন কাল থেকেই এটা হয়ে আসছে’। কী গান বাজিয়ে বই বিক্রি করা হয় বইমেলায়?
সুভাষ জানালেন, ‘আমি নিজে গান লিখি। লোকগীতি, পল্লীগীতি লিখি, সুর দিই। অনেক গান লিখেছি, সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশও পেয়েছে। সেখানেও মানুষ সাড়া দিয়েছেন। এই বইমেলায় এসে অনেক মানুষ আমাকে চিনতে পেরেছেন। সেটাই আমার কাছে অনেক বড় পাওনা’। এখানেই শেষ নয় সুভাষ মণ্ডলের গল্প। শুধু যে গান লেখা, সুর দেওয়া তাইই নয়, কেষ্টপুর প্রফুল্লকানন দেশপ্রিয় বিদ্যামন্দিরের ইতিহাসের শিক্ষক তিনি। সকালে স্কুলে গিয়ে ইতিহাস পড়ান, তারপর আসেন বইমেলায়। এভাবেই প্রায় ২০-২৫ বছর ধরে টানা বইমেলায় আসছেন তিনি। ৪০ বছর ধরে তিনি যুক্ত লেখালেখির সঙ্গে। উপন্যাস, গল্প, কবিতা সবকিছুরই বই রয়েছে তাঁর। সুভাষের বাড়ি সোনারপুরে। সেখান থেকে কেষ্টপুরে স্কুলে পড়িয়ে বিকেলে বইমেলা প্রাঙ্গণ। এটাই কলকাতা বইমেলা চলাকালীন নিত্যদিনের রুটিন তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ