শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুই নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে এক বৃহন্নলাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই বৃহন্নলাকে শুক্রবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃত ওই বৃহন্নলার নাম, আগুনপাখি ওরফে প্রিয়া ওরফে লালবানু খাতুন (২৯)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রামে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,' ধৃত ওই বৃহন্নলার বিরুদ্ধে নাবালিকাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইমমরাল ট্রাফিকিং অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে।' রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, ধৃত ওই বৃহন্নলা রাজ্যের আরও কয়েকজন পুরুষ- মহিলা এবং বৃহন্নলাদের সঙ্গে করে একটি বড়সড় দেহ ব্যবসার চক্র চালায়।
সম্প্রতি রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ওই থানা এলাকারই সুভাষপল্লী এবং সোনাটিকুরি গ্রামের দুই নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত ওই বৃহন্নলা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। সে নিজে যেমন নাবালিকাদের উপর যৌন নির্যাতন চালাত ,তার পাশাপাশি তাদেরকে মুর্শিদাবাদ -কলকাতা সহ রাজ্যের একাধিক হোটেলে এবং কয়েকজন বড়লোক ব্যক্তির বাড়িতে জোর করে দেহব্যবসায় যুক্ত হতে বাধ্য করেছিল। সম্প্রতি রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই দুই নাবালিকাকে একটি জায়গা থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে।
বর্তমানে ওই দুই নাবালিকা একটি সরকারি হোমে রয়েছে। শুক্রবারে তাদের গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্য আদালতে পেশ করা হচ্ছে।রঘুনাথগঞ্জ থানার ওই আধিকারিক জানান, নাবালিকাদের দেওয়া বয়ানের ভিত্তিতে আমরা জানতে পারি আগুনপাখি নামে পরিচিত এই বৃহন্নলা তাদেরকে জোর করে দেহ ব্যবসায় নামিয়েছিল। পুলিশ নাবালিকাদের উদ্ধার করার পর থেকে সে ফেরার হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ওই বৃহন্নলার মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশে জানতে পারে সে রঘুনাথগঞ্জ এলাকার একটি কবরস্থানের আশেপাশে রয়েছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই বৃহন্নলাকে গ্রেপ্তার করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার