শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জলদাপাড়ার পিলখানায় এল এক নতুন অতিথি। হাতির ছোট্ট এই শাবকটিকে সামলাতে বনকর্মীরা এখন ব্যস্ত। ২০ দিনের এই হস্তিশাবকটি তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের মহানন্দা নর্থ রেঞ্জের ১০ মাইল অফিসের নিকটবর্তী এলাকা থেকে ২ ফেব্রুয়ারী বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে। এরপর তিন দিন দলছুট শাবকটিকে ফের দলে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বনকর্মীরা সর্বাত্মকভাবে চেষ্টা করেন। তবে সে চেষ্টা সফল হয়নি।
এরপরই শাবকটিকে সঠিকভাবে লালনপালনের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বনদপ্তর। পিলখানা হল হাতিশাল বা হাতির আস্তাবল, যেখানে হাতিদের রাখা হয় বা আশ্রয় দেওয়া হয়। বৃহস্পতিবার শাবকটিকে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানায় নিয়ে আসা হয়।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাসওয়ান বলেন, বনদপ্তরের পশুচিকিৎসক শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন, শাবকটিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। শাবকটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং সেটি আগের চেয়ে অনেকটা ভাল রয়েছে। তিনি আরও জানান, জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানার হাতি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দলের তত্ত্বাবধানে শাবকটি রয়েছে।
বনদপ্তরের সূত্রে খবর পিলখানায় নিয়ে আসা হস্তিশাবকটি বড় হয়ে যাওয়ার পর সেটিকে কুনকি হাতি হিসেবে বনদপ্তর নিজেদের প্রয়োজন অনুসারে কাজে ব্যবহার করে। জঙ্গলে টহলদারি কিম্বা পর্যটনের কাজেও কুনকি হাতি ব্যবহার করা হয়। এই শাবকটি আগামীদিনে সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠার পরই সেটির ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার