শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শাল, বল্লা দিয়ে তৈরি করতে হবে মঞ্চ, ত্রিবেণী কুম্ভমেলায় গিয়ে জানালেন পুলিশ সুপার

Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাঁশের খুঁটি নয়, শাল এবং বল্লা দিয়ে মঞ্চ করার নির্দেশ। ডেকরেটরের থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরই ব্যবহার করা যাবে মঞ্চ। এমনটাই জানালেন হুগলির পুলিশ সুপার। ত্রিবেণী কুম্ভমেলায় এবার বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। প্রয়াগরাজে মহাকুম্ভের মতো কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন ত্রিবেণী কুম্ভমেলার ঘাট এবং মাঠ পরিদর্শন করেন। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গেও। এবার সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল মাঠে হচ্ছে কুম্ভের মূল মঞ্চ।

 

সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সাধুদের আখড়া পড়বে ওই মাঠেই। ভিড় জমাবেন পুণ্যার্থীরা। এলাকা পরিদর্শনে গিয়ে এদিন পুলিশ সুপার দেখতে পান, কাঠের পাটা দিয়ে বাঁশের খুঁটিতে মঞ্চ তৈরি করা হচ্ছে যা খুব একটা শক্তপোক্ত নয়। মেলা কমিটিকে তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন শালবল্লার খুঁটি দিয়ে ভাল করে মঞ্চ তৈরি করতে হবে। ফিট সার্টিফিকেট মিললে ব্যবহারের অনুমতি মিলবে। পাশাপাশি তিনি আরও জানান, দশ তারিখ থেকে নো এন্ট্রি চালু করে প্রয়োজন মত তা শিথিল করা হবে। এলাকার সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকটাও দেখা হবে।

 

গতবার কড়া পুলিশি নিরাপত্তায় মেলার আয়োজন করা হয়েছিল ত্রিবেণীতে। এবার তা আরও উন্নত করতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মহকুমা শাসকও। পুলিশ সুপার জানিয়েছে, অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়ি চলাচলের জন্য রাস্তা খোলা থাকবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে। ডেকরেটর মালিক অরুন কুমার ভট্টাচার্য জানান, চল্লিশ বাই কুড়ি ফুটের মঞ্চ তৈরী হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী, শালবল্লা দিয়ে তৈরি করা হবে মঞ্চ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া