শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নীল বাতি লাগানো, সঙ্গে তিনটে স্টার, চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড

Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৯Kaushik Roy

মিল্টন সেন: নীল বাতি লাগানো গাড়ি, গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে লাগানো তিনটি স্টার। গাড়িতে রয়েছে কোস্টগার্ডের লোগো। এভাবেই ঘুরে বেড়াতেন ভুয়ো এডিজি কোস্টগার্ড সুপ্রিয় মুখার্জি। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে ওই ভুয়ো এডিজি কোস্টগার্ডকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। গ্রেপ্তারির পর তাঁকে চন্দননগরে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়া এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কলকাতার নিউটাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ভুয়ো এডিজিকে। তিনি যে কোস্টগার্ডের উচ্চপদস্থ আধিকারিক তার কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। জানা গিয়েছে, মাস খানেক আগে চন্দননগর থানায় প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।

 

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সকলের কাছে নিজেকে কোস্ট গার্ডের এডিজি বলে পরিচয় দিতেন। একই সঙ্গে কোস্টগার্ডের চাকরি করে দেওয়ার নাম করে টাকা তুলতেন। নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে নীল বাতি লাগানো গাড়ি চেপে ঘুরে বেড়াতেন ভারতের বিভিন্ন রাজ্যে। এলাকাতেও যথেষ্ট প্রভাব ছিল তাঁর। শুধু দেশেই নয়, বিদেশেও তার যাতায়াত ছিল অবাধ। বাড়িতে দুর্গাপুজো করে প্রচুর লোক খাওয়াতেন তিনি। অভিযুক্তকে শুক্রবার চন্দননগর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে চন্দননগর থানার পুলিশ। জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তের প্রতারণার জাল ঠিক কতটা বিস্তৃত সে সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত কতজনকে প্রতারণা করা হয়েছে সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া