রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের

RD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জেলা রাজনীতিতে 'গ্রহণযোগ্য' কোনও নতুন মুখ খুঁজে পেল না সিপিআইএম। তাই প্রবীণ নেতা অনন্ত রায়কেই কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্ব দিল দল। দলের নিয়ম অনুয়ায়ী, ৭০ বছর বয়স পেরিয়ে গেলে নেতারা ওই দায়িত্ব পান না। কিন্তু বিকল্প কাউকে না পাওয়ায় বাধ্য হয়েই সত্তরোর্ধ্ব অনন্ত রায়কেই সেই দায়িত্ব দিতে হয়েছে বলে জেলা সিপিএমের একটি সূত্র জানায়। এই নিয়ে একটানা তিনবার দলের জেলা সম্পাদক হলেন অনন্ত। 

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রকাশ্য সমাবেশ শেষের পরে রাসমেলা মাঠে তৈরি করা অস্থায়ী ঘরে দলের জেলা সম্মেলন হয়। সেই সম্মেলনে ৫০ জনের কমিটি তৈরি করা হয়েছে। যার মধ্যে ১৯ জন নতুন মুখ। এঁদের মধ্যে আটজন মহিলা। নতুনদের মধ্যে সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক কাজল রায়, খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ দাস, কোচবিহার শহর এরিয়া কমিটির রুহুল আমিন খন্দকার ও গৌতম রায়, তুফানগঞ্জের রুমিচা ভুঁইয়া বিবি, দিনহাটার মনোজ সরকার-সহ অন্যরা রয়েছেন। 

তবে ৭০ বছর বয়স পেরিয়ে যাওয়ার কারণে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি, সফিস আহমেদ, হরিশ বর্মন ও তারাপদ বর্মনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সফিস, তমসের ও হরিশকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। যদিও অনন্ত দাবি করেছেন, ‘এবারের জেলা কমিটিতে অনেক নতুন মুখ আনা হয়েছে। যাঁদের অধিকাংশই নতুন প্রজন্মের। প্রবীণ ও নবীনদের নিয়ে সিপিএম আরও শক্তিশালী হবে।’ 

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘সিপিএম পুনরায় অনন্তবাবুকে মনোনীত করেছে। তাদের দলের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলার নেই। তবে ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে তিনি যাতে পিছপা না হন সেই আহ্বান থাকল।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া