শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকাতেই ধরাশায়ী হতে হল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ১২টি আসনের সবকটি আসনই দখল করল শাসকদল। যদিও আগেই দু'টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজ্যের শাসকদলের মনোনীত প্রতিনিধিরা।
বৃহস্পতিবার দশটি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা-১ ব্লকের আলংগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সব আসনেই জয়ী হয় তৃণমূল। ১২টি আসনে মোট ভোটার ছিলেন ৩৯৩ জন। ভোট পড়েছে ৩৮০টি।
সমবায় নির্বাচনে এভাবে পর পর পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি। আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি। তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্ম শিবিরকে। এই বিষয়ে জেড়থান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন, ‘এই জয় থেকেই এটা প্রমাণ হয় মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। উন্নয়নের সঙ্গে আছেন'। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন দুর্বল হচ্ছে বিজেপির? এমনকী সম্প্রতি এই এলাকায় কয়েক দিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিলেন।
পাশাপাশি বিজেপির জেতা এগরা-২ পঞ্চায়েত সমিতিও চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের জয়ের পর এগরার সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে ঘাসফুল শিবিরের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এবিষয়ে এগরা ১ ব্লকের বিজেপির বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, 'আলংগিরি সমবায় সমিতির নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। কিন্তু ওই সমবায় বহুদিন ধরে তৃণমূল দখলে রেখেছে। তাই সেখানে তারা নিজেদের লোককে বসিয়েছে। নিজেদের নতুন ভোটার তৈরি করেছে। আমরাও জয়ের চেষ্টা করেছি। সামান্য ব্যবধানে হেরেছি। এটা কোনও গণভোট নয়। তবে ছাব্বিশ সালে গণভোট হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার