রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বইমেলা | ‘লিটল’-বিচ্ছেদে এখনও মনখারাপ, টেবিল থেকে স্টলে গিয়েও উজ্জ্বল অতীত 

Riya Patra | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৫Riya Patra

রিয়া পাত্র 

টেবিল থেকে স্টল। জীবনযাত্রার পরতে-পরতে যাঁদের সঙ্গে জড়িয়ে থাকে চাট্টি কথা ছাপার তাগিদ, অক্ষরে ভাবনা প্রকাশের তাগিদ, তাঁরা পত্রিকা করেন। আর লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকার সম্পাদনা করতে করতে তাঁদের সোনার তরী কখন যে সোনার ধানে ভরে যায়, তা হয়ত মালুম পড়ে না তাঁদেরও। ঋতুচক্রের মতো কয়েক ফর্মার পত্রিকা পেরিয়ে ধীরে ধীরে হার্ডকভার বইয়ের দিকে যাত্রা করেন সম্পাদকরা। প্রকাশক হয়ে ওঠেন লড়তে-লড়তে। কিন্তু বইমেলায় একফালি টেবিল থেকে কয়েক বর্গমিটারের স্টল পর্যন্ত পৌঁছনো তাঁদের কাছে ইউরি গ্যাগরিনের মহাকাশ যাত্রার থেকে কম রোমাঞ্চকর নয়। সেই রোমাঞ্চের স্বাদ নিতেই এই লেখার অবতারণা। যদি সত্যিই কোথাও বিদ্যার দেবদেবী কেউ থাকেন, তাহলে তাঁর বাড়ির ৩৩ পদের ‘সাপার’-এ এঁদের আমন্ত্রণ নিশ্চিত। সেই প্রকাশকদের নাগরদোলায় কাটানো দিনের ডায়েরি অক্ষরে লিখে রাখার জরুরি দায়িত্ব পালিত হল এই প্রতিবেদনে।

 

কোরক সাহিত্য পত্রিকা। 
সময়টা ১৯৭৭। একদল কিশোর সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অনন্ত বিকেলে গায়ে ধুলো মেখে দৌড়ে বেড়াবার মাঝে তাগিদ অনুভব করল কিছু লেখার। শুধু লেখার নয়, সেসব লেখা নিয়ে একটি দেওয়াল পত্রিকা বের করেন। নাম হয় ‘কোরক’। সেই থেকে শুরু পথচলা। একদল কিশোর, নয়া উদ্যমে যে পত্রিকা শুরু করেছিল, সাহিত্যচর্চায় দিনে দিনে তা বেড়ে উঠল বিষয়ে, বহরে। ১৯৮২ সালে রেজিস্ট্রেশন হল ‘কোরক সাহিত্য পত্রিকার’। ততদিনে কলেজের গণ্ডি পেরিয়ে গিয়েছেন ওই একদল পড়ুয়া।   সেবারের ময়দান বইমেলায় বন্ধুরা হইচই করে টেবিল নিল। পত্রিকা বিক্রি হল, চিৎকার হল, গান হল। যত সময় এগোল, কোরক ততবেশি মনোনিবেশ করল পত্রিকার বিষয় বাছাইয়ে। গল্প, প্রবন্ধ, কবিতা তো রইল। একে একে অনুবাদ হতে থাকল আফ্রিকার গল্প, ইউরোপের গল্প, লাতিন আমেরিকার গল্প। ২৫ বৈশাখ তখন হইচই করে কোরক লম্বা কাগজে সাজিয়ে বের করত পরপর লেখা। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শঙ্খ ঘোষ, সময়ের সঙ্গে সঙ্গে কোরক ছুঁয়ে এসেছে বহু বিশিষ্ট জনেদের। দিনে দিনে বেড়েছে পাঠক। কোরক এখন আর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বসে না। পৃথক স্টল বইমেলায়। চতুর্দিকে একের পর এক বই, সংখ্যা। 

শুরুর দিন থেকে, বইমেলা ২০২৫, কোরক-কে আগলে রেখেছেন তাপস ভৌমিক। এই টেবিল থেকে স্টল, এই জার্নি কেমন? কেনই বা টেবিল থেকে স্টলে কোরক? জানাচ্ছেন, ‘আমরা বরাবর বিষয় ভেবে কাজ করি। দীর্ঘ গবেষণামূলক কাজ। একটা সময় পর বেড়ে গেল পাঠক সংখ্যা, বেড়ে গেল চাহিদা। লিটল ম্যাগের চত্বর থেকে সরে এলাম স্টলে। ‘  


‘আদম’, কবিতা পত্রিকা থেকে সাহিত্যের জল-হাওয়া-বাতাস গায়ে মেখে প্রকাশনা সংস্থা হিসেবে দাঁড়িয়ে। টেবিল থেকে স্টলে তুলে আনা হয়েছে সারি সারি বইকে। কিন্তু যার পথচলা শুরু লিটল ম্যাগাজিন হিসেবে? লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে দূরে যেতে মন চায়? অনেকের চায় হয়তো, অনেকের চায় না। যেমন আদম-এর। গৌতম মণ্ডল সাফ জানাচ্ছেন, ‘লিটল ম্যাগাজিন থেকেই পথচলা শুরু। নিজেদের শিকড় থেকে কেউ সরতে চায় না। আমিও চাই না। তাই স্টল-এ এলেও, যখন লটারি হয়, সবসময় চেষ্টা করি লিটল ম্যাগ লাগোয়া জায়গায় স্টল নিতে। এখান থেকে দূরে বসতে মন চায় না।‘ 

১৯৯৬ থেকে কবিতা পত্রিকা হিসেবে পথচলা শুরু আদম-এর। বরাবর নিভৃতে রয়ে গিয়েছেন যেসব কবি, নিভৃতে সাহিত্য চর্চা করে চলেছেন দীর্ঘদিন ধরে, তাঁদের লেখা সকলের সামনে তুলে এনেছে তারা। তালিকায় গৌতম বসু, দেবদাস আচার্য, আলোক সরকার। কবিতা পত্রিকা থেকে প্রকাশনা, সাহিত্য সম্মাননা জ্ঞাপন, বছরের পর বছর বাংলা সাহিত্যের আঙিনায় কাজ করে চলেছে তা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া