শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুণ্যার্থীদের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে ত্রিবেণী কুম্ভে বিশেষ সাবধানতা

Sumit | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৩Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি:   নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিবেণী কুম্ভমেলা ঘিরে প্রশাসনের বিশেষ সতর্কতা। বৃহস্পতিবার কুম্ভমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা স্পষ্ট জানিয়ে দিলেন, আগত নাগা সন্ন্যাসীরা জীর্ণ রিফিউজি ক্যাম্পের কোয়ার্টারে থাকবেন না। আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে তাঁদের জন্য। বুধবার ভূমি পুজো করে সূচনা হয়েছে ত্রিবেনী কুম্ভমেলার। প্রয়াগরাজের মহাকুম্ভে দুর্ঘটনার অভিজ্ঞতা খুবই তিক্ত। তাই ত্রিবেণী কুম্ভমেলায় সকলের নিরাপত্তা নিয়ে আগাম প্রশাসনিক তৎপরতা।

 এদিন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বাঁশবেড়িয়ার পুরপ্রধান, উপ পুরপ্রধানকে সঙ্গে নিয়ে কুম্ভমেলা প্রাঙ্গণ গঙ্গার ঘাট সহ যাবতীয় পরিকাঠামো পরিদর্শন করেন জেলা সদর চুঁচুড়ার মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সব রকমের দুর্ঘটনা এড়াতে ত্রিবেনী কুম্ভমেলা ঘিরে নেওয়া হল বারতি সতর্কতা। গঙ্গা স্নানের ঘাট পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।


ত্রিবেণী রাজা ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে উদ্বাস্তুদের ক্যাম্প। সেখানে থাকা কোয়ার্টারগুলির বর্তমান অবস্থা খুবই খারাপ। কোথাও চাল ভেঙে পড়ছে। দেওয়ালের অবস্থাও খারাপ। গত বছর ওই ক্যাম্পেই নাগা সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। হোমযজ্ঞ সবই হয়েছিল ওই ক্যাম্পেই। আর সেই হোমযজ্ঞে অংশগ্রহণ করতে ক্যাম্পে ভিড় জমেছিল সকলে। ক্যাম্পের অবস্থা খতিয়ে দেখার পর জেল প্রশাসনের তরফে সেখানে সন্ন্যাসীদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

 মেলা উদ্যোক্তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সন্ন্যাসীদের থাকার জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে। এদিন মহকুমা শাসক বলেন, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারী কুম্ভমেলা হবে ত্রিবেণীতে। দুর দূরান্ত থেকে বহু মানুষ আসবেন। কোনও রকম যাতে দুর্ঘটনা না ঘটে। তার জন্য আগাম সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি গোটা এলাকা পরিদর্শন করে সমগ্র বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। কোন রাস্তা ধরে জনসমাগম হবে। কোন ঘাটে সকলে স্নান করবেন। কোথায় ড্রপ গেট হবে। কোথা দিয়ে গাড়ি ঢুকবে। সমস্ত কিছুই তিনি খতিয়ে দেখেছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 মহকুমা শাসক বলেন, সকলের নিরাপত্তা অক্ষুন্ন থাকবে। যারা মেলায় আসবেন তাদের যাতে কোনও অসুবিধা না হয়, নিরাপত্তার ক্ষেত্রগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। কোয়ার্টারগুলির অবস্থা খুবই খারাপ। ওখানে সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হলে বিপদের আশঙ্কা থাকবে। তাই নিষেধ করা হয়েছে। তাই সন্ন্যাসীদের জন্য অন্যত্র আলাদা তাঁবুর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে মেলা উদ্যোক্তাদের। গঙ্গার তিনটি ঘাটে কুম্ভ স্নান হবে।

 তিন ঘাটেই প্রস্তুত থাকবেন সিভিল ডিফেন্স কর্মীরা। একইসঙ্গে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পূর্ত এবং সেচ দপ্তর। স্পিডবোটে করে ঘাট সংলগ্ন এলাকায় নজরদারি চলবে। সব ঘাটগুলি নেট দিয়ে ঘিরে দেওয়া হবে। এদিন এলাকা পরিদর্শন শেষে শিবপুর ময়দানে প্রশাসনের আধিকারিক পুলিশ আধিকারিক এবং মেলা কমিটির উপস্থিতিতে একটি বৈঠক হয়। কুম্ভ মেলা কমিটির আহ্বায়ক অভিনব বসু বলেছেন, মহকুমাশাসক  গোটা বিষয়টা তাঁদের বুঝিয়ে দিয়েছেন।  পাশাপাশি সব রকম প্রশাসনিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাঁদের তরফে করণীয় সব কিছুই করা হবে। তাঁদের উদ্দেশ্য কুম্ভ মেলাকে সার্থক করে তোলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে অনেক নাগা সন্ন্যাসী এখানে আসবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া