শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আধাসামরিক বাহিনীতে নিয়োগ দুর্নীতির অভিযোগ! ভারতীয় সেনার সেপাইকে গ্রেপ্তার করল সিবিআই

Kaushik Roy | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৯Kaushik Roy

গোপাল সাহা

আধাসামরিক বাহিনীতে নিয়োগ দুর্নীতি নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। এবার এই ঘটনায় ভারতীয় সেনার এক সেপাইকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই সেপাইয়ের নাম মহেশ চৌধুরী বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হুগলি জেলার ত্রিবেণী এলাকার বাসিন্দা বিষ্ণু চৌধুরী এই অভিযোগ সামনে এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। আদালতের নির্দেশে সিআইডিকে প্রথমে তদন্তের ভার দেওয়া হলেও ২০২৩ সালের ২ আগস্ট তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

তদন্ত ত্বরান্বিত করার আর্জি জানিয়ে বিষ্ণু আবারও মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। উল্লেখ্য, সিবিআই তদন্ত চলাকালীন সিআইএসএফ একটি তালিকা প্রকাশ করে জানিয়েছিল, প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী জাল নথির ভিত্তিতে চাকরি পেয়েছে। ঘটনার পিছনে রয়েছে ভারতীয় সেনায় কর্মরত সেপাই মহেশ চৌধুরী। অভিযোগকারী বিষ্ণু চৌধুরীর দাবি, পশ্চিমবঙ্গেই এমন চারজন প্রার্থী রয়েছেন যারা চাকরি পেয়েছেন জাল নথির ভিত্তিতে। তাঁর অভিযোগ, এই দুর্নীতি চলছে বহুদিন ধরে।

ভিন রাজ্যেরও বেশ কিছু বাসিন্দা পশ্চিমবঙ্গে বেআইনি প্রবেশ করে আধাসামরিক বাহিনীতে নিজেদের পরিচয় গোপন করে ও জাল পরিচয়পত্র বানিয়ে চাকরি করছেন। এমন কী, এই অভিযোগ করার কারণে একাধিকবার দুষ্কৃতীদের হামলার মুখেও পড়তে হয়েছে তাঁকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তেই প্রকাশ্যে আসে একাধিক দুর্নীতির রহস্য। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভিযুক্ত মহেশকে সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়। সিবিআইয়ের অনুমান, শুধু মহেশ চৌধুরী নয়, পেছনে রয়েছে আরও বড় দুর্নীতি চক্র। চলতি মাসেই এই মামলার পরবর্তী শুনানি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া