শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কাঁচালঙ্কার লক্ষণ রেখা। হাতির কবল থেকে আলু বাঁচাতে। ডুয়ার্সের লোকালয়ে প্রায়ই চলে আসে হাতি। মূলত খাবারের সন্ধানেই হাতির পাল ঢুকে পড়ে এবং ক্ষেতের শস্য খেয়ে চলে যায়। যেহেতু এই মুহূর্তে ক্ষেতে আলু ফলে রয়েছে তাই তাদের দৃষ্টি পড়লে সেই আলু রক্ষা করা কঠিন। বিশেষ করে বহু চাষের ক্ষেতই জঙ্গলের লাগোয়া।
এই অবস্থায় আলু বাঁচাতে আলু ক্ষেতের চারধার দিয়ে ডুয়ার্সের কৃষকরা লঙ্কার গাছ লাগাচ্ছেন। ডুয়ার্সের মরাঘাট জঙ্গলের সোনাখালি বিট–এর পার্শ্ববর্তী এলাকায় যেখানে আলু চাষ হচ্ছে সেখানেই ধরা পড়েছে এই ছবি। ক্ষেতের চারধার দিয়ে ঘন করে লাগানো হচ্ছে লঙ্কা গাছের চারা। কৃষকদের দাবি, কাঁচালঙ্কার ঝাঁঝালো গন্ধের জন্য হাতি এই গাছ এড়িয়ে চলে। ফলে ক্ষেতের চারধারে যদি কাঁচালঙ্কার গাছ লাগানো যায় তবে আলু বাঁচানো যেতে পারে। জমিতে কর্মরত মহিলা কৃষক মনোয়ারা বেগম বলেন, ‘বানর আর হাতির উৎপাতে আলু চাষ করতে পারি না। বানর যেমন ক্ষেতে ঢুকে আলু নিয়ে যায় তেমনি হাতি ঢুকে ক্ষেত নষ্ট করে আলু খেয়ে চলে যায়। সেকারণে ‘শিউলি’ নামে এক বিশেষ প্রজাতির লঙ্কা চাষ করছি। যাতে ক্ষেতে হাতি না ঢুকতে পারে।’
আলু ডুয়ার্সের ময়নাগুড়ি, ধূপগুড়ি এলাকার প্রধান অর্থকরী ফসল। ফলনে যেমন লাভ হয় তেমনি খরচও হয়। এই অবস্থায় যদি হাতির তান্ডবে চাষের ক্ষতি হয় তাহলে কৃষক বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারেন। আজিজুল হক নামে এক কৃষক বলেন, ‘এই এলাকায় হাতির অত্যাচার অনেক বেশি। গত বছর কৃষি জমিতে ঢুকে প্রায় চার থেকে পাঁচ বিঘা আলু চাষ নষ্ট করে দিয়েছিল। সেজন্যই আলু বাঁচাতে এবছর আমরা লঙ্কার চাষ করছি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার