রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চেয়ার থেকে উঠতে গেলেই কোমরে এমন ব্যথা হল যে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। কারণ হতে পারে ভিটামিন ডি-এর অভাব। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। এটি হাড়ের স্বাস্থ্যরক্ষা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে। শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এর লক্ষণগুলি সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ভিটামিন ডি-এর অভাবের লক্ষণগুলি কী কী?
১) ক্লান্তি ও দুর্বলতা: ভিটামিন ডি-এর অভাবে প্রায়শই ক্লান্ত বোধ হয় এবং শরীর দুর্বল লাগে। সকালে ঘুম থেকে ওঠার দীর্ঘক্ষণ পরেও যদি ক্লান্তি না কাটে, তাহলে তার কারণ হতে পারে ভিটামিন ডি-এর অভাব।
২) হাড়ের ব্যথা: ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন। এর অভাবে হাড়ে ব্যথা হতে পারে, এমনকি সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে। ভিটামিন ডি কমে গেলে তাই পিঠ ও কোমরে প্রবল ব্যথা হতে পারে।
৩) পেশীর দুর্বলতা: ভিটামিন ডি পেশীর কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। এর অভাবে পেশীতে দুর্বলতা অনুভব হতে পারে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।
৪) ঘন ঘন অসুস্থ হওয়া: ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অভাবে প্রায়শই ঠান্ডা লাগা, জ্বর হওয়া বা অন্যান্য সংক্রমণ হতে পারে।
৫) চুল পড়া: ভিটামিন ডি চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি। এর অভাবে চুল বেশি পরিমাণে পড়তে পারে।
৬) ক্ষত নিরাময়ে দেরি হওয়া: ভিটামিন ডি শরীরের ক্ষত নিরাময়ের প্রক্রিয়ায় সাহায্য করে। শরীরে ক্ষত নিরাময় প্রক্রিয়ার জন্য ক্যালসিয়াম খুব জরুরি। ভিটামিন ডি কম থাকলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণও কমে যেতে পারে। ফলে ক্ষত শুকাতে বেশি সময় লাগতে পারে। এই ধরনের লক্ষণগুলি দেখলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ