শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনিই সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন। এমন 'ধারনা' য় মুর্শিদাবাদের এক প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর এক প্রাথমিক স্কুলের শিক্ষিককে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন।
তারপর যখন বুঝলেন নোবেল পুরস্কার দেওয়ার নাম করে তাঁকে আর্থিকভাবে প্রতারণা করা হয়েছে, তখনই ছুটলেন পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানা এলাকায়। প্রতারণার দায়ে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। আজ তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।'
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, জাইনুর বিবি নামে সুতি থানা এলাকার এক বাসিন্দা নিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা ছিলেন। প্রায় ১২ বছর আগে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসেবে নিজের এলাকায় যথেষ্ট 'খ্যাতি' তৈরি হয়।
পুলিশ সূত্রের খবর, বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মহম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। হাসানুজ্জামান বর্তমানে সুতির শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। হাসানুজ্জামান নিজেকে কলকাতার অনেক 'বিশিষ্ট ব্যক্তির' ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে ধীরে ধীরে জাইনুর বিবির আস্থা অর্জন করে নেন।
ওই পুলিশ আধিকারিক জানান, প্রাক্তন প্রধান শিক্ষিকার সঙ্গে হাসানুজ্জামানের যখনই দেখা হতো তিনি জাইনুরের বিভিন্ন লেখার ভূয়সী প্রশংসা করতেন। এরপর তাঁকে আশ্বস্ত করতে থাকেন সুইডিশ অ্যাকাডেমির সঙ্গে কথা বলে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবেন। তবে বিশ্বের শ্রেষ্ঠ এই পুরস্কার পেতে তাঁকে কিছু 'খরচ' করতে হবে।
প্রসঙ্গত, ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘটনার ১০০ বছরেরও বেশি পার হয়ে গেলেও ১৪০ কোটির এই দেশে দ্বিতীয় কোনও সাহিত্যিক আজ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পাননি।
রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই 'কৃতিত্ব' অর্জন করবেন এই আশায় হাসানুজ্জামানের কথা মতো প্রয়োজনীয় 'খরচ' করার জন্য রাজি হয়ে যান জাইনুর । এরপর হাসানুজ্জামান , জাইনুর বিবির এক ছেলেকে মুর্শিদাবাদ জেলা পরিষদে চাকরি এবং রেশন ডিলারশিপ করে দেওয়ার নাম করে কয়েক ধাপে আরও ১৫ লক্ষ টাকা নেন।
কিন্তু সেই চাকরি করে দিতে না পেরে হাসানুজ্জামান, জাইনুরকে -নোবেল পুরস্কারের সঙ্গে 'ভারতরত্ন', 'বঙ্গভূষণ' এবং 'বঙ্গবিভূষণ' পুরস্কারের ব্যবস্থা করে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে আরও ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে তিনি দেশ জোড়া সম্মান পাবেন এই আশায় জাইনুর সম্প্রতি নিজের বেশ কিছু সোনার গয়না বিক্রি করে প্রাপ্ত অর্থ হাসানুজ্জামানকে দেন বলেও পুলিশ জানতে পেরেছে।
তবে বিপুল অর্থ দেওয়ার পরও কোনও আন্তর্জাতিক সম্মান না মেলায় বুধবার সন্ধে নাগাদ জাইনুর বিবি সটান হাজির হয়ে যান সুতি থানায়। প্রাক্তন প্রধান শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়ার পর সুতি থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে। আজ তাকে পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পেশ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার