সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: রূপ নিয়ে মানুষের মাথাব্যথার অন্ত নেই। আজকাল ত্বকের জেল্লা বাড়াতে অনেকেই আর কেবল রূপটানে ভরসা রাখতে পারেন না। ঝোঁকের বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের দিকে। বিশেষ করে কোলাজেন সাপ্লিমেন্ট এবং গ্লুটাথিয়ন নিয়ে সমাজের একাংশের মারাত্মক আগ্রহ রয়েছে। কিন্তু এই ধরনের ওষুধ কি আদৌ নিরাপদ? কী বলছে চিকিৎসাশাস্ত্র?
এইমস-এর চর্মরোগ বিশেষজ্ঞ দীপ্র বিশ্বাস আজকাল ডট ইন-কে জানালেন এই ধরনের চিকিৎসার ভালো মন্দ। প্রথমেই জেনে নেওয়া যাক কাকে বলে কোলাজেন? গ্লুটাথিয়ন-ই বা কী? চিকিৎসক বললেন, "কোলাজেন আসলে এক ধরনের প্রোটিন। এই প্রোটিন ত্বকের ঠিক নিচে থাকা 'ডারমিস' স্তর তৈরিতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপের মতো বিভিন্ন কারণে এই কোলাজেন ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়, ত্বক কুঁচকে যায়।" আর গ্লুটাথিয়ন? চিকিৎসক জানান, গ্লুটাথিয়ন এক ধরনের 'অ্যান্টি অক্সিডেন্ট মলিকিউল'। আমাদের ত্বক প্রতিদিনই রোদ, ধুলোবালি ও দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়, শরীরে প্রচুর 'রিয়াকটিভ অক্সিজেন' অনু তৈরি হয়। যা সুস্থ কোষকে আক্রমণ করে। ফলে কোষের ক্ষতি হয়। এই কোষগুলিকে বাঁচাতে সহায়তা করে গ্লুটাথিয়ন।
কারা নেন এই ধরনের ওষুধ? চিকিৎসক জানান, আগে ৩০ - ৩৫ পেরোনোর পর মানুষ এই ধরনের উপাদান ব্যবহার করতেন। এখন অনেকেই মধ্য ২০ তেই ত্বক নিয়ে সচেতন। ফলে আজকাল বহু যুবক-যুবতীও এই ধরনের সাপ্লিমেন্ট নেওয়া শুরু করেছেন।
আর এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। চিকিৎসক জানান, এই ধরনের ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার ডেকে আনতে পারে বড় বিপদ। চিকিৎসকের সাফ কথা, "সাধারণত মেলাজমা জাতীয় অসুখের ক্ষেত্রে আমরা গ্লুটাথিয়ন ওষুধ হিসাবে ব্যবহার করি। এই গ্লুটাথিয়ন ইনজেকশন এবং ট্যাবলেট দু ভাবেই পাওয়া যায়। যাঁরা বডি বিল্ডিং করেন তাঁরা অনেক সময় কোলাজেন সাপ্লিমেন্ট হিসাবে নিয়ে থাকেন কিন্তু গ্লুটাথিয়ন কোনও ভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয়। এর অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে না জেনেবুঝে গ্লুটাথিয়ন ইনজেকশন নেওয়ার পর হৃদরোগের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।"
তাহলে উপায়? চিকিৎসক সাপ্লিমেন্ট নিতে নিষেধ করছেন না। তবে তাঁর পরামর্শ কেবল সাপ্লিমেন্ট নির্ভর হয়ে পড়লে চলবে না। চিকিৎসক বলেন," বাইরে থেকে শুধু কোলাজেন সাপ্লিমেন্ট বা গ্লুটাথিয়ন নিয়ে যত না উন্নতি হয়, তার থেকে অনেক বেশি উপকার মিলতে পারে খাদ্যাভ্যাস ও জীবনযাপন ঠিক করলে। প্রচুর পরিমাণে সবুজ শাক সব্জি, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে এমনিতেই শরীরে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। আবার উল্টোদিকে মদ্যপান, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ 'রিয়াকটিভ অক্সিজেন' তৈরি করে। ফলে গ্লুটাথিয়নের প্রয়োজন বেড়ে যায়। কাজেই জীবন যাপন পদ্ধতির উন্নতি ছাড়া কিছুই সম্ভব নয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ