শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫০Sumit Chakraborty
মিলটন সেন,হুগলি: হুগলির বলাগড়ের নার্সারি বর্তমানে কৃষি নির্ভর শিল্পে পরিনত হয়েছে। কর্মসংস্থান হচ্ছে হাজার হাজার মানুষের। প্রয়াগরাজে কুম্ভমেলারও শোভা বাড়াতে ব্যবহার করা হয়েছে বলাগড়ের নার্সারির গাছ। সম্প্রতি বাংলাদেশে সৃষ্টি হওয়া অস্থির পরিস্থিতির ছাপ পড়েছিল বাংলার নার্সারি ব্যবসায়। ক্ষতির মুখে পরেছিল নার্সারি ব্যবসা। বন্ধ হয়েছিল বাংলাদেশে গাছ সরবরাহ। তবে সেই ক্ষতি পুষিয়ে দিয়েছে কুম্ভমেলা। কয়েক কোটি টাকার গাছ সরবরাহ করে যথার্থই চাঙ্গা হয়ে উঠেছে বলাগড়ের নার্সারি শিল্প। কুম্ভমেলা নয়। ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের একাধিক উৎসবে গাছ পাঠানো হয়। শুধু দেশ নয় বিদেশেও সরবরাহ করা হয় বলাগড়ের গাছ।
প্রয়াগ রাজে চলছে মহাকুম্ভ। প্রচার হয়েছে ১৪৪ বছর পর আবার এই মহাযোগ আসবে। তাই পূন্যের টানে প্রয়াগরাজ পৌঁছে যাচ্ছেন পূন্যার্থীরা। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ সেখানে জমায়েত হচ্ছেন। শাহি স্নানের দিন ভীর সামাল দিতে হিমসিম খাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ। ফলে দূর্ঘটনা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। নিখোঁজের সংখ্যাও বাড়ছে। এইসব নানান বিষয়ে বর্তমানে চর্চায় যোগি আদিত্য নাথের উত্তরপ্রদেশ।
হুগলির বলাগড় ব্লকের বলগড়, জিরাট, খামারগাছিতে প্রায় দুই হাজার নার্সারি আছে। নার্সারি অ্যাসোসিয়েশানের সভাপতি নবকুমার দাস জানিয়েছে, ইতিমধ্যেই কোটি কোটি টাকার গাছ প্রয়াগরাজে পাঠানো হয়েছে। বলাগড়ে দু হাজার রেজিস্টার নার্সারি আছে। যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। বর্তমানে এই নার্সারি বড় শিল্প হয়ে উঠেছে হুগলিতে। সব নার্সারি থেকে কমবেশি গাছ পাঠানো হয়েছে প্রয়াগরাজে।রাজ্যের অন্যান্য জায়গা থেকেও গেছে।মহারাষ্ট্রের পুনে থেকে অনেক গাছ পাঠানো হয়েছে। গোটা দেশে নার্সারি মালিকদের অ্যাসোসিয়েশন আছে।তাদের মাধ্যমে বরাত আসে। মূলত ফুটন্ত ফুলের গাছ পাঠানো হয়েছে প্রয়াগরাজে।
এই প্রসঙ্গে নার্সারি মালিক গৌতম দেবনাথ জানিয়েছেন, পাঁচশ কোটি টাকার একটা টেন্ডার পাশ হয়েছে। শুধু মাত্র বলাগড় থেকেই প্রায় দেরশ কোটি টাকার গাছ পাঠানো হয়েছে। তিনি নিজেও দশ লক্ষ টাকার গাছ পাঠিয়েছেন। কুম্ভমেলায় গাছ দিয়ে তাঁর ভালোই লাভ হয়েছে। এই প্রসঙ্গে নার্সারি মালিক রমেন্দ্র মহন্ত বলেছেন, বলাগড়ের নার্সারি থেকে গাছ যায় গোটা ভারতবর্ষে। বহু গাছ পাঠানো হয় নেপাল ভূটান ও বাংলাদেশেও।প্রয়াগরাজে কুম্ভমেলাতেও গাছ পাঠানো হয়েছে। মূলত গোটা এলাকা সাজানোর চুক্তিতে ফল ফুলের গাছ পাঠানো হয়েছে। লাভ হয়েছে ভালই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার