শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলাকে ভুলবেন না, বিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা, বিজিবিএস-এর মঞ্চ থেকে বললেন মমতা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ (বিজিবিএস ২০২৫) শুরু হল জাঁকজমকপূর্ণভাবে। শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল-সহ দেশ বিদেশের নানা শিল্পপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করেন বিজিবিএস-এর মঞ্চ থেকে। 

এর পরেই বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানান বিজিবিস-এ উপস্থিত সকল অতিথিদের। মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ''মুকেশজি সবটাই বলে দিয়েছেন। আমার বলার জন্য কিছুই রাখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দিঘা সবটা বলেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা বিশ্বকে যোগ করবে। আমার কিছুই বলা নেই। আপনি এবং আপনার পরিবারকে ধন্যবাদ। আমরা সকল রাজ্যকে ভালবাসি। রবি ঠাকুর জাতীয় সঙ্গীতে বলেছেন পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা। আমরা খুব ভাগ্যবান বাংলার জন্য এত কিছু করছেন।''

রাজ্যে বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, ''স্বাধীনতার পূর্বে দেশের রাজধানী ছিল বাংলা। আমাদের ভুলবেন না। বাংলায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। আমাদের দেখে বাকিরাও এখন বাণিজ্য সম্মেলন করছে।'' পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ''দেশে ক্ষুদ্র-মাঝারি শিল্পে আমরা এক নম্বর। নারী ক্ষমতায়নে এক নম্বর। এই সরকার ক্ষমতায় আসার পর কোনও কর্মদিবস নষ্ট হয় না। বাংলায় এখন ধর্মঘটের সংস্কৃতি নেই। গত সাতটি বিজিবএস-এ ৯০ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বৃহত্তম অর্থনীতি রাজ্যের। রাজ্যের জিডিপি দেশের জিডিপির তুলনায় দ্রুত হারে বৃদ্ধি হয়েছে। ''
 
বিরোধীদের কটাক্ষের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''অনেকেই জানতে চান বিজিবিএস করে লাভ কী? আমার উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন। আমাদের সরকার রাজ্যবাসীর প্রতি দায়বদ্ধ।'' 

বিনিয়োগ ও শিল্প তৈরির প্রক্রিয়া আরও সহজ ও সরল করতে বিশেষ কমিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। বিভিন্ন দপ্তর ও বিভাগ না ঘুরে ওয়ান স্টপ সমাধান দেওয়ার কাজ করবে এই কমিটি। যাতে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রকল্প রূপায়ন করতে পারেন। মমতার আরও ঘোষণা, যে সমস্ত চা বাগানে চা উৎপাদনের কাজ হচ্ছে না, সেখানে জমির দরে ৩০ শতাংশ ছাড়ে হোটেল, ইকো ট্যুরিজম বা হোম-স্টে তৈরি করতে পারবেন শিল্পপতিরা। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রাখতে হবে।
 
রাজ্যে ২৮০০ তথ্যপ্রযুক্তির সংস্থা রয়েছে। ইনফোসিস নতুন অফিস খুলেছে। আইটিসি আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার খুলেছে। শেষ দুই বছরে পর্যটন শিল্প এবং দুর্গাপুজোয় ১৯ কোটি পর্যটক এসেছেন বাংলায় এসেছেন বলে জানান মমতা। এর পাশাপাশি তিনি জানান, দুর্গাপুজা এবং অন্যান্য উৎসব ঘিরে বাংলায় এক লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। টাটা সংস্থার তরফ যোগাযোগ করা হয়েছিল। কিছু সমস্যা থাকায় তাঁদের প্রতিনিধিরা আসতে পারেননি। ভবিষ্যতে তাদের প্রতিনিধি আসবেন বাংলায়। সেই সময় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা কর হবে বলে জানান মমতা। সর্বশেষে জয় হিন্দ, জয় বাংলা বলে নিজের বক্তৃতা শেষ করেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া